ads

রবিবার , ২৩ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আলিমে পাসের হারে শীর্ষে শাহরিয়া ফাজিল মাদ্রাসা ॥ একজন জিপিএ-৫সহ ২য় স্থানে ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা

খবর টি পড়েছেন : ২১০
শেরপুরে আলিমে পাসের হারে শীর্ষে শাহরিয়া ফাজিল মাদ্রাসা ॥ একজন জিপিএ-৫সহ ২য় স্থানে ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ চলতি আলিম পরীক্ষায় শেরপুরে বিজ্ঞান ও সাধারণ বিভাগ মিলে পাস করেছে ৫১.৭৪ ভাগ পরীক্ষার্থী। ৯৩.১৭ ভাগ পাসের হার নিয়ে শীর্ষে রয়েছে নকলা উপজেলার শাহরিয়া ফাজিল মাদ্রাসা। এ মাদ্রাসা থেকে ১১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ১০৯ জন পাস করেছে। ৮৮.৪৩ ভাগ পাসের হার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে শেরপুর শহরের ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা। এখানে পরীক্ষায় অংশ নেয় ৯৫ জন, পাস করেছে ৮৪ জন। আর জেলার একমাত্র জিপিএ-৫টিও পেয়েছে এ মাদ্রাসাই। ৮৬.৯৬ ভাগ পাসের হার নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বিবিরচর রহমানিয়া ফাজিল মাদ্রাসা। এ মাদ্রাসায় ২৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ২০ জন পাস করেছে। রবিবার প্রকাশিত মাদ্রাসা বোর্ডের ফলাফল পর্যালোচনায় ওইসব তথ্য পাওয়া যায়।
প্রাপ্ত তথ্য মতে, শেরপুরের ২৪টি মাদ্রাসা থেকে চলতি বছর আলিম পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ১শ ২৫ জন শিক্ষার্থী। তন্মধ্যে বিজ্ঞান ও সাধারণ শাখা মিলে পাস করেছে ৫শ ৮২ জন। আর অকৃতকার্য হয়েছে ৫শ ৪৩ জন। এছাড়া জেলায় পাসের হারে নাজুক অবস্থায় রয়েছে এ এম আলিম মাদ্রাসা। এ মাদ্রাসা থেকে ৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১ জন। তাদের পাসের হার দাঁড়িয়েছে ২০ ভাগ। কুমড়ি তেঘুরিয়া আলিম মাদ্রাসায় পাসের হার ২১.৭৪ ভাগ। এ মাদ্রাসায় ২৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫ জন। ধুকুরিয়া আলিম মাদ্রাসার পাসের হার ২৫ ভাগ। এ মাদ্রাসা থেকে ৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১ জন।
অন্যান্য মাদ্রাসাগুলোর মধ্যে দিঘিরপাড় সিনিয়র আলিম মাদ্রাসা থেকে পাস করেছে ১৩ জন, অকৃতকার্য হয়েছে ৭০ জন পরীক্ষার্থী, পাঁচকাহনিয়া আলিম মাদ্রাসা থেকে পাস করেছে ২২ জন, অকৃতকার্য হয়েছে ১১ জন পরীক্ষার্থী, রূপনারায়ণকুড়া আলিম মাদ্রাসা থেকে পাস করেছে ১৪ জন, অকৃতকার্য হয়েছে ৪ জন পরীক্ষার্থী, রাজনগর রহমানিয়া ফাজিল মাদ্রাসা থেকে পাস করেছে ১৪ জন, অকৃতকার্য হয়েছে ১০ জন পরীক্ষার্থী, তারাগঞ্জ ফাজিল মাদ্রাসা থেকে পাস করেছে ২৩ জন, অকৃতকার্য হয়েছে ৩১ জন পরীক্ষার্থী, নিশ্চিন্তপুর আলিম মাদ্রাসা থেকে পাস করেছে ৫ জন, অকৃতকার্য হয়েছে ৫ জন পরীক্ষার্থী, নন্নী ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে পাস করেছে ১১ জন, অকৃতকার্য হয়েছে ৯ জন পরীক্ষার্থী, সূর্যনগর বড়ডুবি আলিম মাদ্রাসা থেকে পাস করেছে ১৪ জন, অকৃতকার্য হয়েছে ১৯ জন পরীক্ষার্থী, নালিতাবাড়ী গড়কান্দা মহিলা আলিম মাদ্রাসা থেকে পাস করেছে ২০ জন, অকৃতকার্য হয়েছে ১৯ জন পরীক্ষার্থী, কামারেরচর কেএমআই আলিম মাদ্রাসা থেকে পাস করেছে ৩১ জন, অকৃতকার্য হয়েছে ১৬ জন পরীক্ষার্থী, আল জামিয়াতুল ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে পাস করেছে ২২ জন, অকৃতকার্য হয়েছে ৪৬ জন পরীক্ষার্থী, আতিউর রহমান মডেল আলিম মাদ্রাসা থেকে পাস করেছে ১০ জন, অকৃতকার্য হয়েছে ২৫ জন পরীক্ষার্থী, শ্রীবরদী ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে পাস করেছে ৮০ জন, অকৃতকার্য হয়েছে ৬৯ জন পরীক্ষার্থী, কুরুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে পাস করেছে ১২ জন, অকৃতকার্য হয়েছে ১৬ জন পরীক্ষার্থী, ভেলুয়া এম কে আলিম মাদ্রাসা থেকে পাস করেছে ৭ জন, অকৃতকার্য হয়েছে ২৫ জন পরীক্ষার্থী, কাকিলাকুড়া আলিম মাদ্রাসা থেকে পাস করেছে ২৪ জন, অকৃতকার্য হয়েছে ৫ জন পরীক্ষার্থী, ভটপুর আলিম মাদ্রাসা থেকে পাস করেছে ১৭ জন, অকৃতকার্য হয়েছে ২০ জন পরীক্ষার্থী এবং ফতেহপুর ফাজিল মাদ্রাসা থেকে পাস করেছে ২৩ জন, অকৃতকার্য হয়েছে ৪৫ জন পরীক্ষার্থী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে চুরির পর দোকানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ॥… পরবর্তী সংবাদ সরকারি কোষাগার থেকে বেতন-ভাতার দাবিতে শেরপুরে পৌর কর্মকর্তা-কর্মচারীদের…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads