জুবাইদুল ইসলাম, শেরপুর ॥ চলতি এইচএসসি পরীক্ষায় শেরপুরে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ মিলে পাস করেছে ৬১.১১ ভাগ পরীক্ষার্থী। আর সব মিলিয়ে জিপিএ-৫ পেয়েছে ৭২ জন। জিপিএ-৫ এ শীর্ষে রয়েছে শেরপুর সরকারি কলেজ। কেবল ওই কলেজ থেকেই জিপিএ-৫ পেয়েছে ৫১ জন। জেলার ২৭টি কলেজের মধ্যে ২০ কলেজের কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পাননি। রবিবার প্রকাশিত ঢাকা বোর্ডের ফলাফল পর্যালোচনায় ওই তথ্য পাওয়া যায়।
প্রাপ্ত তথ্য মতে, শেরপুরের ৩টি সরকারি কলেজসহ মোট ২৭টি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ৭ হাজার ৮শ ৬৭জন শিক্ষার্থী। তন্মধ্যে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা মিলে পাস করেছে ৪ হাজার ৮শ ৭ জন। আর অকৃতকার্য হয়েছে ৩ হাজার ৬০ জন পরীক্ষার্থী। এতে জেলায় পাসের হারে শীর্ষে রয়েছে নকলার চন্দ্রকোনা কলেজ। এ কলেজে পাসের হার ৮০ ভাগ। এ কলেজ থেকে সব বিভাগ মিলে ২শ ৫০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং পাস করেছে ২শ জন। পাসের হারে ৭৬.৫১ ভাগ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে নালিতাবাড়ীর হাজী নুরুল হক নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজ। এ কলেজ থেকে ১শ ৪৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১শ ১৪ জন। আর তৃতীয় অবস্থানে রয়েছে নকলার হাজী জাল মামুদ কলেজ (প্রস্তাবিত সরকারি)। এ কলেজ থেকে ২শ ৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১শ ৮১ জন। পাসের হারে ৭২.৮২ নিয়ে চতুর্থ অবস্থানে থাকলেও জিপিএ-৫ এ জেলার শীর্ষে রয়েছে শেরপুর সরকারি কলেজ। এ কলেজ থেকে বিজ্ঞানে ৪৭, মানবিকে ২ ও ব্যবসায় শিক্ষায় ২ জনসহ ৫১ জন জিপিএ-৫ পেয়েছে। এছাড়া শহীদ আব্দুর রশিদ মহিলা কলেজ বিজ্ঞানে ৬ ও মানবিকে ১ জনসহ ৭ জন, শ্রীবরদী সরকারি কলেজ মানবিকে ৩ ও বিজ্ঞানে ২ জনসহ ৫ জন, হাজী নুরুল হক নন্নী-পোড়াগাও মৈত্রী কলেজ বিজ্ঞানে ৪ জন, নাজমুল স্মৃতি কলেজ বিজ্ঞানে ৩ জন, আতিউর রহমান মডেল কলেজ মানবিকে ১ জন এবং চৌধুরী ছবরুন্নেছা মহিলা কলেজ বিজ্ঞানে ১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
অন্যদিকে জেলায় শতভাগ অকৃতকার্য হওয়ার তালিকায় স্থান পেয়েছে শ্রীবরদীর ভারেরা এস.পি স্কুল এন্ড কলেজ। এ কলেজ থেকে মানবিক বিভাগ থেকে ৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে একজনও পাস করতে পারেনি। এছাড়া পাসের হারে নাজুক অবস্থায় রয়েছে ঝিনাইগাতীর প্রস্তাবিত সরকারি আদর্শ কলেজ। এ কলেজ থেকে ২শ ৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৬৮ জন। তাদের পাসের হার দাঁড়িয়েছে ৩৩.১৮ ভাগ।
অন্যান্য কলেজগুলোর মধ্যে শেরপুর সরকারি কলেজ থেকে পাস করেছে ১১৭১ জন, অকৃতকার্য হয়েছে ৪৫২ জন, শেরপুর সরকারি মহিলা কলেজ থেকে পাস করেছে ৪৭৪ জন, অকৃতকার্য হয়েছে ৩৫৪ জন, শ্রীবরদী সরকারি কলেজ থেকে পাস করেছে ৫৫৭ জন, ঝিনাইগাতী মহিলা কলেজ থেকে পাস করেছে ৭৭ জন, অকৃতকার্য হয়েছে ৬৭ জন, আলহাজ্ব শফিউদ্দিন কলেজ থেকে পাস করেছে ১৯১ জন, অকৃতকার্য হয়েছে ১০৪ জন, চৌধুরী ছবরুন্নেছা মহিলা কলেজ থেকে পাস করেছে ১৩২ জন, অকৃতকার্য হয়েছে ৭৪ জন, প্রস্তাবিত সরকারি নাজমুল স্মৃতি কলেজ থেকে পাস করেছে ২২৭ জন, অকৃতকার্য হয়েছে ১১৭ জন, শহীদ আব্দুর রশিদ মহিলা কলেজ থেকে পাস করেছে ২৩৯ জন, অকৃতকার্য হয়েছে ১৩৪ জন, অকৃতকার্য হয়েছে ৪৩৯ জন, ডাঃ সেকান্দর আলী কলেজ থেকে পাস করেছে ১৬৬ জন, অকৃতকার্য হয়েছে ১৮৫ জন, কামারেরচর কলেজ থেকে পাস করেছে ৬৬ জন, অকৃতকার্য হয়েছে ১০১ জন, মডেল গার্লস কলেজ থেকে পাস করেছে ২২৯ জন, অকৃতকার্য হয়েছে ১৫৯ জন, জামসেদ আলী মেমোরিয়াল কলেজ থেকে পাস করেছে ১৬৭ জন, অকৃতকার্য হয়েছে ১৫৫ জন, আয়েশা-আইন উদ্দিন মহিলা কলেজ থেকে পাস করেছে ৯৭ জন, অকৃতকার্য হয়েছে ৮৫ জন, শহীদ মুক্তিযোদ্ধা কলেজ থেকে পাস করেছে ১০৮ জন, অকৃতকার্য হয়েছে ৫৯ জন, আতিউর রহমান মডেল কলেজ থেকে পাস করেছে ১৫৪ জন, অকৃতকার্য হয়েছে ১২৭ জন, শহীদ আব্দুর রশিদ কমার্স কলেজ থেকে পাস করেছে ৩৪ জন, অকৃতকার্য হয়েছে ৩৫ জন, শেরপুর বিজ্ঞান কলেজ থেকে পাস করেছে ২৪ জন, অকৃতকার্য হয়েছে ৩২ জন, নিজাম উদ্দিন আহমদ মডেল কলেজ থেকে পাস করেছে ৮১ জন, অকৃতকার্য হয়েছে ৪২ জন, আইডিয়াল কলেজ থেকে পাস করেছে ১ জন, অকৃতকার্য হয়েছে ৭ জন, সীমান্ত মডেল কলেজ থেকে পাস করেছে ৩৫ জন, অকৃতকার্য হয়েছে ৪৭ জন, আলহাজ্ব হাজেরা-আক্তারুজ্জামান কলেজ থেকে পাস করেছে ৩ জন, অকৃতকার্য হয়েছে ১৭ জন এবং ছানোয়ার হোসেন মডেল কলেজ থেকে পাস করেছে ৯ জন, অকৃতকার্য হয়েছে ১৫ জন পরীক্ষার্থী।
























