ads

শনিবার , ২২ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীর প্রধান সড়কের দু’পাশ অননুমোদিত স্ট্যান্ডের দখলে

খবর টি পড়েছেন : ২১৮
ঝিনাইগাতীর প্রধান সড়কের দু’পাশ অননুমোদিত স্ট্যান্ডের দখলে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদরের প্রধান সড়কের দু’পাশ যানবাহনের অননুমোদিত স্ট্যান্ড দখল করে নিয়েছে। সড়কের দু’পাশে ফুটপাত না থাকায় স্কুল-কলেজ, কিন্ডার গার্টেন ও মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা সড়কের মাঝ পথ দিয়েই যাতায়াত করছে। উপজেলা সদরের বাজারের যেখানে সেখানে দাঁড় করিয়ে রাখা হচ্ছে যানবাহন। মোড়ে মোড়ে আছে অননুমোদিত স্ট্যান্ড। এতে মাঝে-মধ্যেই সৃষ্টি হচ্ছে যানজটের। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ।
সরেজমিনে দেখা যায়, উপজেলার প্রধান সড়কের ধানহাটি মোড়ের একপাশে সিএনজিচালিত অটোরিকশা ও অপরপাশে ব্যাটারিচালিত অটোরিকশা, জবা হোটেলের সামনে ব্যাটারিচালিত অটোরিকশা, নাহার টেলিকমের সামনে সিএনজি অটোরিকশা, রাজমণি হোটেলের সামনে লোকাল বাস, মা মেডিকেল হলের সামনে ঢাকাগামী বাস, টিটু মেডিক্যাল হলের বিপরীতে সিএনজি অটোরিকশা, ঝিনাইগাতী-ধানশাইল সড়কের থানা মোড় সড়কের বামপাশে সিএনজি ও ডানপাশে ব্যাটারিচালিত অটোরিকশা, কলেজ রোডের ডানপাশে ব্যাটারিচালিত অটোরিকশা ও বামপাশে সাধারণ রিকশার অননুমোদিত স্ট্যান্ড। এছাড়া সপ্তাহের রোব ও বুধবার উপজেলার সাপ্তাহিক বড় হাট বসে। এদিন সড়কের দু’পাশে বিভিন্ন নার্সারী থেকে বিক্রির জন্য গাছের চারা ও বাঁশের তৈরি বিভিন্ন তৈজসপত্রের অস্থায়ী দোকান বসে।
পথচারী ধানশাইল এলাকার মো. তারেক মিয়া (২২) বলেন, রাস্তার দু’পাশে ব্যাটারিচালিত অটোরিকশার জন্যই হাঠের দিন এতো যানজটের সৃষ্টি। তাছাড়া ফুটপাত না থাকায় রাস্তার মাঝ খান দিয়েই ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে। ঝিনাইগাতী-ধানশাইল সড়কে অবস্থিত উত্তরণ পাবলিক স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী সাদ সিদ্দিকী সিয়াম (১৪) বলেন, এমনিতে এ সড়কের অবস্থা ভালো না। সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে থাকে। তার ওপর রাস্তার দু’পাশে অটোরিকশা রাখার জন্য হাঁটু পর্যন্ত প্যান্ট তুলে নোংরা পানি দিয়েই বিদ্যালয়ে যেতে হয়। উত্তরণ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক হারন-অর-রশিদ বলেন, থানা মোড়ের সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার অননুমোদিত স্ট্যান্ডের জন্য তাঁর স্কুলের শিক্ষার্থীদের নানা বিড়াম্বনায় পড়তে হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ জেড এম শরীফ হোসেন বলেন, উপজেলা সদরকে যানজটমুক্ত করতে ও অননুমোদিত যানবাহন স্ট্যান্ডগুলোর বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সিদ্ধান্তের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ব্রিজ ভেঙে যাওয়ায় ১০ হাজার মানুষের দুর্ভোগ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads