ads

শনিবার , ২২ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ব্রিজ ভেঙে যাওয়ায় ১০ হাজার মানুষের দুর্ভোগ

খবর টি পড়েছেন : ১৭৪
ঝিনাইগাতীতে ব্রিজ ভেঙে যাওয়ায় ১০ হাজার মানুষের দুর্ভোগ
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের পাইকুড়া গ্রামে কাঁটাখালী খালের উপর নির্মিত ব্রিজটি ভেঙে যাওয়ার ৫ বছরেও পূনঃনির্মাণ না করায় ওই পথে যাতায়াতকারী ১০ হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ওইখানে ভেঙে যাওয়া ব্রিজের পাশ দিয়ে নির্মিত দুইটি বাঁশ দ্বারা নির্মিত নড়বড়ে সাঁকোর উপর দিয়ে মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে। বাঁশের সাঁকোর উপর দিয়ে পারাপার হতে গিয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে শিশু, শিক্ষার্থী, রোগী, বৃদ্ধা নারী-পুরুষ ও গর্ভবতী মহিলাদের। যেকোনো সময় সাঁকোটি ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভেঙে যাওয়া ব্রিজটি আনুমানিক প্রায় ৩ যুগ আগে স্থানীয় প্রকৌশলী (এলজিইডি) বিভাগ নির্মাণ করে। কিন্তু গত ২০১০ সালে পাহাড়ী ঢলে ব্রিজের দু’পাশে মাটি সরে যায়। পরে ওইখানে বাঁশ ও কাঠের তৈরী সাঁকোর মাধ্যমে জোড়াতালি দিয়ে কোন রকমে যাতায়াত ব্যবস্থা চালু রাখেন। কিন্তু ২০১২ সালে ব্রিজটি সমপূর্ণ ভেঙে খালের মাঝখানে পড়ে যায়। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই পথে যাতায়াতকারী ১০ হাজার মানুষের। এ ছাড়া পাইকুড়া এআরপি উচ্চ বিদ্যালয়, পাইকুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, ঝড়াকুড়া দাখিল মাদ্রাসা, ফাতেমা কিন্ডারগার্ডেন, নবদিগন্ত প্রিপারেটরী এন্ড হাই স্কুলের শিক্ষার্থীদের ওই ব্রিজ পারাপার হয়ে বিদ্যালয়ে যেতে হয় । ভেঙে যাওয়ার ৫ বছর পেরিয়ে গেলেও সংস্কারের কোনো উদ্যোগ নিচ্ছে না।
সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার সদর ইউনিয়নের পাইকুড়া গ্রামে কাঁটাখালী খালের উপর নির্মিত ব্রিজটি ভাঙা অবস্থায় খালের পানিতে পড়ে আছে। স্থানীয় লোকজন ও শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজ পারাপার হচ্ছে।
পাইকুড়া এআরপি উচ্চ বিদ্যালয়ের অষ্ঠম শ্রেণির শিক্ষার্থী মো. আল আমিন ইসলাম (১৩) বলেন, আমি গত ৩ বছর ধরে এ পথ দিয়ে বিদ্যালয়ে যাই। এখানে এ ব্রিজটি ভাঙা অবস্থায় পড়ে আছে, কেউ সংস্কারের উদ্যোগ নিচ্ছে না। বর্ষা মৌসুমে এ ভাঙা ব্রিজের পাশ দিয়ে নির্মিত বাঁশের তৈরী সাঁকোটি তলিয়েঢ যায়। ফলে বিদ্যালয়ে যেতে পারি না। পাইকুড়া গ্রামের কৃষক মো. মুসলিম উদ্দিন (৬০) বলেন, কয়েক বছর ধরে আমরা এলাকার বিভিন্ন বাড়ি থেকে বাঁশ উত্তোলন এবং চাঁদা দিয়ে নিজেরাই সাঁকো তৈরী করে জীবনের ঝুঁকি নিয়ে এ পথে যাতায়াত করছি। ইউনিয়ন পরিষদের মেম্বার (ইউপি সদস্য) ও চেয়ারম্যান কোন খোঁজ-খবর নেন না।
সদর ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মো. মোফাজ¦ল হোসেন চাঁন বলেন, ওই স্থানে একটি ব্রিজ পূনঃনির্মাণের জন্য এলজিইডি কার্যালয়ে আবেদন করা হয়েছে। পাইকুড়া এআরপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরনবী আজাদ বলেন, এ ব্রিজটির অভাবে কোণাগাঁও, দড়িকালিনগর, সালদার উত্তর অংশ, মাঝপাড়া, সড়িহাড়া, খিলাগাঁও গ্রামের শিক্ষার্থীরা কমপক্ষে ২ কিলোমিটার রাস্তা ঘুরে বিদ্যালয়ে আসে। এ ব্রিজটি দ্রতু সংস্কার করা প্রয়োজন।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. ফজলুল হক বলেন, এ খালের উপর ভেঙে যাওয়া ব্রিজটি পূনঃনির্মাণ নির্মাণের জন্য একটি প্রকল্প প্রস্তাব এলজিইডির প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া গেলে সেখানে ব্রিজ নির্মাণ করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীর প্রধান সড়কের দু’পাশ অননুমোদিত স্ট্যান্ডের দখলে পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ইমাম বাতায়নের প্রশিক্ষণ শুরু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads