ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং বিরোধী কমিউনিটি পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ জুলাই শুক্রবার উপজেলার নলকুড়া ইউনিয়নের ডেফলাই সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে থানা পুলিশের আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস।
কমিউনিটি পুলিশিং নলকুড়া ইউনিয়ন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.আব্দুল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন নলকুড়া ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মো.আয়ুব আলী ফর্সা, এসআই শফিকুল ইসলাম, ইউপি সচিব মো. সাইফুল ইসলাম, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান, ইউপি সদস্য মো. রোকনুউজ্জামান রুপম প্রমুখ।
























