ads

শনিবার , ২২ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ইমাম বাতায়নের প্রশিক্ষণ শুরু

খবর টি পড়েছেন : ২১৭
ঝিনাইগাতীতে ইমাম বাতায়নের প্রশিক্ষণ শুরু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য ‘ইমাম বাতায়ন ব্যবহার’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শনিবার সকালে উপজেলার হাজী অছি আমরুননেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে ওই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এজেডএম শরীফ হোসেন। অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচির সহযোগিতায় উপজেলা প্রশাসন ওই কর্মশালার আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. নজরুল ইসলাম, হাজী অছি আমরুননেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাবিবুর রহমান হাবিব, প্রশিক্ষক মো. শফিকুল ইসলাম প্রমুখ।
জানা যায়, এ উপজেলার ৭টি ইউনিয়নের ২’শ ৮০ জন ইমাম মুয়াজ্জিনকে ওই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রতিটি ইউনিয়নের ইমাম ও মুয়াজ্জিনগণ আলাদা আলাদা একদিন করে ওই প্রশিক্ষণ গ্রহণ করবেন। প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম ও মুয়াজ্জিনদের নামে পৃথক ‘ইমাম বাতায়ন’ একাউন্ট খুলে দেওয়া হবে এবং প্রত্যেকের আলাদা পাসওয়ার্ড থাকবে। এর মাধ্যমে কম্পিউটার ও অনলাইনে ইমাম মুয়াজ্জিনগণ দেশের বিভিন্ন স্থানের ইমাম ও মুয়াযজ্জিনের সাথে যোগাযোগ ও ইসলাম ধর্ম সম্পর্কিত লেখা জমা দিতে পারবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে ব্রিজ ভেঙে যাওয়ায় ১০ হাজার মানুষের দুর্ভোগ পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে ভ্রাম্যমান আদালতে ৪ ব্যবসায়ীর জরিমানা

সর্বশেষ - ইসলাম

Shamol Bangla Ads
Shamol Bangla Ads