ads

শনিবার , ২২ জুলাই ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দক্ষ নাগরিক গড়ে তুলতে আদর্শ শিক্ষকের বিকল্প নেই ॥ শেরপুরে হুইপ আতিক

খবর টি পড়েছেন : ২০১
দক্ষ নাগরিক গড়ে তুলতে আদর্শ শিক্ষকের বিকল্প নেই ॥ শেরপুরে হুইপ আতিক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ আতিউর রহমান আতিক এমপি বলেছেন, শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। শিক্ষিত, দক্ষ ও আদর্শ নাগরিক গড়ে তুলতে আদর্শ শিক্ষকের বিকল্প নেই। তাই শিক্ষকদের জ্ঞানচর্চায় মনোনিবেশের পাশাপাশি আদর্শ মানুষ হতে যেসব গুণাবলি প্রয়োজন, সেসব অর্জন করতে হবে। একইসাথে শিক্ষকদের সামাজিক কর্মকান্ডে তাদের অংশগ্রহণ বাড়াতে হবে। তবেই সমাজে ইতিবাচক পরিবর্তন সাধিত হবে। তিনি ২০ জুলাই বৃহস্পতিবার রাতে শেরপুর শহরের নিউমার্কেটস্থ হোটেল আলীশান সভাকক্ষে জেলা কলেজ শিক্ষক ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। হুইপ আতিক নবগঠিত এ সংগঠনটি নিজেদের পেশাগত উৎকর্ষতা ও মর্যাদা বৃদ্ধির পাশাপাশি শেরপুরবাসীর বিবেক হয়ে কাজ করবে বলে আশা পোষণ করে বলেন, পেশাগত গ-ির বাইরেও তাদের সামাজিক দায়বদ্ধতার স্বার্থে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতনসহ বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, কৃষিবিদ বদিউজ্জামান বাদশা, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এ.কে.এম রিয়াজুল হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আমিনুল ইসলাম।
সংগঠনের সভাপতি মডেল গার্লস কলেজের সহকারী অধ্যাপক তপন সরোয়ারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ সেকান্দর আলী কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, নিজাম উদ্দিন আহমদ কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম ঠান্ডা, আতিউর রহমান মডেল কলেজের অধ্যক্ষ গোলাম হাসান খান সুজন, জামসেদ আলী মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আসাদুজ্জামান আসাদ, হুইপ আতিকের কনিষ্ঠ কন্যা সাদিয়া জাহার অপি প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শওকত হোসেন। এতে জেলার বিভিন্ন কলেজের দেড় শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন। পরে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে জামসেদ আলী মেমোরিয়াল কলেজের প্রতিষ্ঠাতা-সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল, নিজাম উদ্দিন আহমদ কলেজের সভাপতি আলহাজ্ব মোঃ হায়দার আলী, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধারসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলার কলেজ শিক্ষকদের পেশাগত মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকান্ড বাস্তবায়ন করার লক্ষ্য নিয়ে ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে শেরপুরে জেলা কলেজ শিক্ষক ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কোর্ট হাজতে আমাকে ২ ঘণ্টা আটক রাখা হয়… পরবর্তী সংবাদ ইউএনওর বিরুদ্ধে মামলাকারী সাজু আ’ লীগ থেকে বহিষ্কার

সর্বশেষ - নির্বাচিত সংবাদ

Shamol Bangla Ads