স্টাফ রিপোর্টার ॥ জাতীয় অনলাইন নিউজ পোর্টাল শ্যামলবাংলাটুয়েন্টিফোরডটকম’র প্রকাশক-সম্পাদক, শেরপুর প্রেসক্লাবের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আধার ২৪ জুন থেকে জ্বর, ব্যথা ও শ্বাসকষ্টে ভুগছেন। তিনি জেলা সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ নাদিম হাসানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। ২৯ জুন বৃহস্পতিবার জেলা সদর হাসপাতালে তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে।
শ্যামলবাংলা২৪ডটকম’র নির্বাহী সম্পাদক মোহাম্মদ জুবায়ের রহমান তার আশু রোগমুক্তি কামনায় সকলের দোয়া প্রার্থনা করেছেন।























