নালিতাবাড়ী পৌরসভার ৩২ কোটি ১৭ লাখ টাকার বাজেট ঘোষণা

খবর টি পড়েছেন : ২০৮
নালিতাবাড়ী পৌরসভার ৩২ কোটি ১৭ লাখ টাকার বাজেট ঘোষণা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ নতুন কোন কর আরোপ ছাড়াই শেরপুরের নালিতাবাড়ী পৌরসভায় ২০১৭-২০১৮ অর্থবছরের ৩২ কোটি ১৭ লাখ ১৮ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। ২৯ জুন বৃহস্পতিবার দুপুরে পৌরসভা কার্যালয়ে ওই বাজেট ঘোষণা করেন প্যানেল মেয়র সুরঞ্জিত সরকার বাবলু।
বাজেটে আয় ধরা হয়েছে ৩২ কোটি ১৭ লাখ ১৮ হাজার টাকা। ব্যয় ধরা হয়েছে ৩২ কোটি ১৫ লাখ ৪১ হাজার টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ১ লাখ ৭৭ হাজার টাকা। বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরসভার সচিব একেএম মুবাশ্বেরুল মঞ্জির, কাউন্সিলর জহুরুল হক, কাউন্সিলর নুপুর অধিকারী প্রমুখ বক্তব্য রাখেন। সহকারী কর আদায়কারী জমির উদ্দিনের সঞ্চালনায় বাজেট আলোচনায় সাংবাদিক এমএ হাকাম হীরা, সামেদুল ইসলাম তালুকদার, লাল মোহাম্মদ, মুঞ্জুরুল আহসান, মনিরুল ইসলাম মনির অংশ নেন। ওই সময় পৌর কর্মকর্তা-কর্মচারী, কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলর ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর প্রেসক্লাব সভাপতি আধার অসুস্থ পরবর্তী সংবাদ শেরপুরে ৮৪ নারীকে ১৯ লাখ ৭৫ হাজার টাকা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads