শেরপুরে ৮৪ নারীকে ১৯ লাখ ৭৫ হাজার টাকা ঋণ বিতরণ

খবর টি পড়েছেন : ১৬৪
শেরপুরে ৮৪ নারীকে ১৯ লাখ ৭৫ হাজার টাকা ঋণ বিতরণ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতায় শেরপুর মহিলা উন্নয়ন অনুবিভাগের ঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুন বৃহস্পতিবার দুপুুরে সদর উপজেলার পল্লী ভবনে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। শেরপুর সদর ইউসিসিএ’র সভাপতি এডভোকেট ফারহানা পারভীন মুন্নীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে সদর ইউএনও মোহাম্মদ হাবিবুর রহমান, সোনালী ব্যাংক আঞ্চলিক কার্যালয়ের এ্যাসিস্ট্যন্ট জেনারেল ম্যানেজার মো. আমিনুল ইসলাম, শেরপুর পল্লী বোর্ডের উপ-পরিচালক মুহাম্মদ মাহবুব আলম প্রমুখ বক্তব্য রাখেন। পরে সদর উপজেলার টালিয়াপাড়া, সাতপাকিয়া ও সাতপাকিয়া মধ্যপাড়া মহিলা সমবায় সমিতির ৮৪ জন নারীকে ১৯ লাখ ৭৫ হাজার টাকার ঋণ প্রদান করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ী পৌরসভার ৩২ কোটি ১৭ লাখ টাকার বাজেট… পরবর্তী সংবাদ শেরপুরে সিভিল সার্জন ডাঃ আনোয়ার হোসেনের অবসরজনিত বিদায়…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads