ads

বৃহস্পতিবার , ২২ জুন ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্ব যুব অ্যাথলেটিকে অংশ নিচ্ছেন শেরপুরের জহির

খবর টি পড়েছেন : ৩০১
বিশ্ব যুব অ্যাথলেটিকে অংশ নিচ্ছেন শেরপুরের জহির
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ যুবাদের আন্তর্জাতিক অ্যাথলেটিকের সবচেয়ে বড় আসর ওয়ার্ল্ড ইয়ুথ চ্যাম্পিয়নশিপে এবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন শেরপুরের যুবক মোহাম্মদ জহির রায়হান। ২ বছর পর পর আয়োজিত ওই চ্যাম্পিয়নশিপে এবার দেশের হয়ে তিনিই একমাত্র প্রতিযোগী। শেরপুর সদর উপজেলার নন্দীরবাজার এলাকার সন্তান ও এ বছর বিকেএসপি থেকে এসএসসি পাশ করা শিক্ষার্থী জহিরের সাথে কোচ হিসেবে যাচ্ছেন প্রতিষ্ঠানের মতিউল আলম।
জানা যায়, আগামী ১২ থেকে ১৬ জুলাই কেনিয়ার নাইরোবিতে অনুষ্ঠিতব্য দশম আইএএএফ ওয়ার্ল্ড ইয়ুথ (অনূর্ধ্ব-১৮) চ্যাম্পিয়নশিপে জহির খেলবেন ৪০০ মিটার দৌড়ে। গত মে মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়ান যুব চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে এ যোগ্যতা অর্জন করেছেন বিকেএসপির এ ছাত্র। তবে ২০০ মিটার স্প্রিন্টে ০.০৪ সেকেন্ড সময় কমাতে পারলেই সুযোগ হতো যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপে ওই ইভেন্টে খেলার।
জহির বিকেএসপির প্রতিভা অন্বেষণ বাছাইয়ের মাধ্যমে শেরপুর জেলা থেকে সুযোগ পান ওই প্রতিষ্ঠানে ভর্তির। বর্তমানে সে ঈদের ছুটিতে নিজ এলাকা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে নৌবাহিনীতে চাকরিরত তার বড়ভাইয়ের তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিচ্ছেন। ছুটির পর আবার বিকেএসপির কোচের তত্ত্বাবধানে থাকবেন।
জহির সম্পর্কে শেরপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম বলেন, দারুণ সম্ভাবনা আছে জহিরের মধ্যে। তাকে নিয়ে বিকেএসপির অ্যাথলেটিক কোচ আবদুল্লাহ কাফি দারুণ আশাবাদী। তিনি ঈদের পর থেকেই তাকে নিয়ে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের কাজ শুরু করবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় সাপের কামড়ে যুবকের মৃত্যু পরবর্তী সংবাদ টেস্ট স্ট্যাটাস পেল আফগানিস্তান ও আয়ারল্যান্ড

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads