নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় সাপের কামড়ে খলিলুর রহমান খলিল (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার গণপদ্দী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের তোতা মিয়ার ছেলে।
জানা যায়, ২১ জুন বৃহস্পতিবার রাতে কোঁচ দিয়ে মাছ মারতে গেলে ছাল্লাতুলা বাজারের পিছনে কৃষ্ণপুর মাঠে রাত ২টার দিকে তাকে সাপে কামড় দেয়। তা বুঝতে না পারায় শেষ রাতে বাড়ি ফিরে সেহরী খেয়ে শুয়ে পড়ার সময় তার শরীর অবশ হতে থাকে ও জিহ্বা শুকিয়ে আসে। তখন তাকে কি সে জানি পায়ের গোড়ালিতে কামড় দিয়েছে বলে পরিবারের সদস্যদের জানান। পরিবারের সদস্যরা তাৎক্ষণিক সিএনজি চালিত আটোরিক্সাযোগে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, খলিলকে বিষাক্ত সাপে কেটেছে। কিন্তু নকলা হাসপাতালে সাপে কাটার কোন ভ্যাক্সিন না থাকায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ওই হাসপাতালের নিকটে পৌঁছলে ভোর সাড়ে ৫টার দিকে খলিল মারা যায়।
























