ads

মঙ্গলবার , ২০ জুন ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে হতদরিদ্রদের নিয়ে আ’লীগের ইফতার মাহফিল

খবর টি পড়েছেন : ৩০৮
শ্রীবরদীতে হতদরিদ্রদের নিয়ে আ’লীগের ইফতার মাহফিল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ হতদরিদ্রদের নিয়ে শেরপুরের শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ১৯ জুন সোমবার বিকেলে কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আগামি সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন। ওইসময় তিনি বর্তমান সরকারের কার্যক্রমের মধ্যে হত দরিদ্রদের উন্নয়নে নানা দিক তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ জন্য আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দিয়ে দেশকে উন্নত দেশে পরিনত করার আহবান জানান তিনি।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গির আলম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আওরঙ্গের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুড়িকাহনীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান, সিংগাবরনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুজ্জামান, শ্রীবরদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, রানীশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ, ভেলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, আওয়ামী লীগ নেতা ও কাকিলাকুড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আবুল কালাম, শাহ মোস্তাকিম বিল্লাহ শিবলী, সালাহ উদ্দিন রিপন, মিজানুর রহমান মিজান, আবু সাইদ হিটলার, রতন মিয়া প্রমুখ। এতে বিপুল সংখ্যক আওয়ামী লীগ নেতা-কর্মী, সমর্থক ও এলাকাবাসী অংশ গ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মাদক ও জঙ্গিবাদের সাথে কোন আপস নেই ॥… পরবর্তী সংবাদ শেরপুর জেলা প্রশাসনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads