ads

মঙ্গলবার , ২০ জুন ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর জেলা প্রশাসনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৩৯৫
শেরপুর জেলা প্রশাসনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা প্রশাসনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ জুন মঙ্গলবার সন্ধ্যায় জেলা সার্কিট হাউজ সভাকক্ষে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। ইফতারপূর্ব এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, সংযমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের সবাইকে দেশের সার্বিক উন্নয়নে শরিক হতে হবে। সেইসাথে আসন্ন ঈদুল ফিতরের আনন্দ ধনীদের পাশাপাশি গরিবদের সাথেও ভাগাভাগি করে নিতে হবে। পাশে দাঁড়াতে হবে আনন্দের এ সন্ধিক্ষণে।
ইফতার মাহফিলে সভাপতির সাথে মঞ্চে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ কিরণ শংকর হালদার, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পুলিশ সুপার রফিকুল হাসান গণি, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ মোসলেহ উদ্দিন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন চন্দ্র পাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি ও পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।
অন্যান্যের মধ্যে ইফতার মাহফিলে শরিক হন স্থানীয় সরকারের উপ-পরিচালক ফরিদ আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ হেলালুজ্জামান সরকার, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল ইসলাম হীরু, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মোঃ সেলিম মিয়া, নালিতাবাড়ী পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক বাক্কার, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, ইদ্রিস গ্রুপ অব কোম্পানীর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইদ্রিস মিয়া, জে এন্ড এস ফুড এন্ড বেভারেজ এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন, প্রবীণ সংগঠক আলহাজ্ব আব্দুল ওয়াদুদ অদু, জেলা রেড ক্রিসেন্টের সহ-সভাপতি খন্দকার নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফখরুল মজিদ খোকন, জেলা বিএমএ সভাপতি ডাঃ এমএ বারেক তোতা, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা ইউপি চেয়ারম্যান ফোরামের সভাপতি রফিকুল ইসলাম, চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোঃ হায়দর আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে হতদরিদ্রদের নিয়ে আ’লীগের ইফতার মাহফিল পরবর্তী সংবাদ ঝিনাইগাতী কান্দুলী আশ্রয়ণের বাসিন্দাদের পুরাতন কাপড়েই ঈদ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads