মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) ॥ শেরপুরের নকলা পৌরসভার ২০১৭-১৮ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ১৯ জুন সোমবার পৌরসভা চত্ত্বরে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন ৫৩ কোটি ১৪ লাখ ৩৯ হাজার ২৩৫ টাকার সম্ভাব্য বাজেট পাঠ করাসহ পৌরসভার উন্নয়নমূলক কাজের বর্ণনা দেন। স্বাগত বক্তব্য রাখেন পৌর সচিব মনিরুল ইসলাম।
বাজেটে আয়ের খাতে রাজস্ব ৩ কোটি ৬৫ লাখ ২৪ হাজার ৯৩০ টাকা, উন্নয়ন কর্মসূচীতে সরকারি-বেসরকারি সহায়তা থেকে ৪৮ কোটি ১৪ লাখ ৩৩ হাজার ৫৫ টাকা ও মূলধন বা প্রারম্ভিক স্থিতি ১ কোটি লাখ ৩৪ লাখ ৮১ হাজার ২৫০ টাকা আয়-ব্যয়ের আশা করা হয়েছে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি ফেরদৌস রহমান জুয়েল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মনসুর, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মাহবুবুল আলম সোহাগ, কৃষক লীগের সভাপতি আলমগীর আজাদসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী, গণ্যমান্য ব্যাক্তিবর্গ, স্থানীয় জনগণ, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, ইমাম ও স্থানীয় সাংবাদিকসহ সুধিজনরা উপস্থিত ছিলেন। বাজেট অনুষ্ঠানে সর্বোচ্চ কর আদায়ের স্বীকৃতিস্বরূপ ৩ নং ওয়ার্ড কাউন্সিলর ফিরোজ মিয়াকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
























