ads

সোমবার , ১৯ জুন ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মির্জা ফখরুলের উপর হামলার প্রতিবাদে শেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

খবর টি পড়েছেন : ২৩৬
মির্জা ফখরুলের উপর হামলার প্রতিবাদে শেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শেরপুর জেলা বিএনপি। ১৯ জুন সোমবার সকালে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রঘুনাথবাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল। ওইসময় তিনি মির্জা ফখরুলের গাড়ি বহরে হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, হামলা-মামলা দিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। জনগণ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আজ ঐক্যবদ্ধ। আর ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই আওয়ামী সরকারের পরাজয় ঘটবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী। ওইসময় অন্যান্যের মধ্যে বিএনপি নেতা আব্দুল মজিদ বাদল, আব্দুল আউয়াল চৌধুরী, এডভোকেট আব্দুল মান্নান, এমদাদুল হকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে জলবায়ু অর্থায়নে সুশাসন বিষয়ক কর্মশালা পরবর্তী সংবাদ নকলায় পৌরসভার বাজেট ঘোষণা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads