ads

মঙ্গলবার , ১৩ জুন ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদী ও ঝিনাইগাতীতে এসপেক্ট ট্রাস্টের উপজেলা কমিটি গঠিত

খবর টি পড়েছেন : ১৩৯
শ্রীবরদী ও ঝিনাইগাতীতে এসপেক্ট ট্রাস্টের উপজেলা কমিটি গঠিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষা ও সাহিত্য, টেকনোলজি বিকাশের মাধ্যমে দেশের সকল স্তরের জনসাধারণের অর্থনৈতিক উন্নয়ন সাধনে স্থানীয় ও প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার সুনিশ্চিত করে মুক্তি অর্জনের লক্ষ্যে এ্যাডভান্সড সার্ভিসেস ফর দ্যা পিপল’স ইকোনমি, কালচার এন্ড টেকনোলজি ট্রাস্টের (এসপেক্ট ট্রাস্ট) শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা কমিটি গত ১২ জুন সোমবার গঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেল ৩ টায় শ্রীবরদী উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এসপেক্ট ট্রাস্টের ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়কারী মো. মোক্তার হোসেন। এতে বক্তব্য দেন বিশিষ্ট লালন গবেষক আবদেল মান্নান, পরিবেশ কর্মী ও এসপেক্ট ট্রাস্টের শেরপুর জেলা সমন্বয়কারী মো. মুগনিউর রহমান মনি, শিক্ষক মো. নুরুল ইসলাম, কবি হাদিউল ইসলাম, সাংবাদিক মো. আব্দুল বাতেন, আবু সাঈদ দিনার প্রমুখ। পরে সর্বসম্মত সিদ্ধান্তক্রমে মো. আব্দুল বাতেনকে সভাপতি ও কে. এম ফারুক মনিকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট এসপেক্ট ট্রাস্টের শ্রীবরদী উপজেলা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন মো. এনামুল কবীর সহ-সভাপতি, মো. নুরুল ইসলাম সহ-সাধারণ সম্পাদক, আবু সাঈদ দিনার কোষাধ্যক্ষ, হাদিউল ইসলাম ও ফরিদ আহমেদ রুবেল সম্মানিত সদস্য।
এদিকে সন্ধ্যা ৬ টায় ঝিনাইগাতী শতরূপা খেলাঘর আসর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এসপেক্ট ট্রাস্টের ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়কারী মো. মোক্তার হোসেন। এতে বক্তব্য দেন বিশিষ্ট লালন গবেষক আবদেল মান্নান, পরিবেশ কর্মী ও এসপেক্ট ট্রাস্টের শেরপুর জেলা সমন্বয়কারী মো. মুগনিউর রহমান মনি, সাংবাদিক এম. খলিলুর রহমান, মো. আব্দুল মান্নান, বিশ্বজিৎ রায়, মো. আলমগীর হোসাইন, বাগাতি হাদিমা প্রমুখ।
পরে সর্বসম্মত সিদ্ধান্তক্রমে মো. আলমগীর হোসাইনকে সভাপতি ও মো. জাহিদুল হক মনিরকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট এসপেক্ট ট্রাস্টের ঝিনাইগাতী উপজেলা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন এম. খলিলুর রহমান সহ-সভাপতি, মো. মোস্তাফিজুর রহমান মুক্তা সহ-সাধারণ সম্পাদক, আক্তারুজ্জামান ইসমাঈল কোষাধ্যক্ষ, আমিনুল ইসলাম ও বাগাতি হাদিমা সম্মানিত সদস্য।

Need Ads
পূর্ববর্তী সংবাদ লোপার পাষন্ড স্বামীর ক্ষমা প্রার্থনা : ‘ফের পার… পরবর্তী সংবাদ শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে ইয়াবা ব্যবসায়ী যুবকের সাজা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads