স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জনি চৌধুরী (২৬) নামে এক ইয়াবা ব্যবসায়ী যুবকের ৬ মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার চরভাবনা চৌধুরীবাড়ী এলাকায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই সাজা দেন। সাজাপ্রাপ্ত জনি স্থানীয় মৃত আমিনুল ইসলাম চৌধুরীর ছেলে। সাজার পরপরই তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মাসুদুর রহমান তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ২টার দিকে টাস্কফোর্সের বিশেষ অভিযান চালনাকালে সদর উপজেলার চরভাবনা এলাকার চৌধুরীবাড়ির বসতঘরে গিয়ে ৫০ পিস ইয়াবা ও কিছু সরঞ্জামসহ আটক করা হয় জনি চৌধুরীকে। পরে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ওই সাজা দেওয়া হয়। স্থানীয় সূত্রের অভিযোগ, জনি দীর্ঘদিন যাবত অবৈধ মাদক ব্যবসা করে যুবকদের বিপথগামী করে আসছিল।























