ads

সোমবার , ১২ জুন ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লোপার পাষন্ড স্বামীর ক্ষমা প্রার্থনা : ‘ফের পার পেয়ে যাবার কূটকৌশল’

খবর টি পড়েছেন : ২০২
লোপার পাষন্ড স্বামীর ক্ষমা প্রার্থনা : ‘ফের পার পেয়ে যাবার কূটকৌশল’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে মেধাবী কলেজছাত্রী ও তরুণী গৃহবধূ আশরাফুন্নাহার লোপাকে নির্যাতনকারী যৌতুকলোভী স্বামী ডিএমপি পুলিশের এসআই শাহিনুল ইসলাম এবার ভিন্ন কৌশল নিয়েছে। ১২ জুন সোমবার সকাল ৯টায় তার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে সে ওই ঘটনায় সকলের কাছে ক্ষমা প্রার্থনা করে লিখেছে ‘সকলের কাছে ক্ষমা ও দোয়াপ্রার্থী, অনুশোচনায় দগ্ধ এ মন’। এছাড়া লোপাকে ফের ভোলাতে সে ওই স্ট্যাটাসে আরও লিখেছে ‘অস্থির, ব্যাকুল ও দিশেহারা সারাক্ষণ। তবুও অপেক্ষায় রব সারাটি জীবন……।’ ওই স্ট্যাটাসটি দেখে তার ফেসবুক বন্ধুদের কেউ কেউ আবেগী মন্তব্যও করেছেন।
এদিকে ওই স্ট্যাটাসের মধ্য দিয়ে এসআই শাহিন তার কৃতকর্মের দায় স্বীকার করে নিয়ে ‘অনুশোচনা’র বাষ্প ছড়িয়ে নিজেকে রক্ষার কূটকৌশল এঁটেছেন বলে মন্তব্য করেছেন জেলা মহিলা পরিষদের সভাপতি জয়শ্রী দাস লক্ষ্মী, জেলা মানবাধিকার কমিশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া ও জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদ। এ বিষয়ে লোপার বাবা ব্যবসায়ী আমিনুল ইসলাম উষ্মা প্রকাশ করে বলেন, ক্ষমা প্রার্থনা করা তার মজ্জাগত অভ্যাস। ইতোপূর্বে ক্ষমাপ্রার্থনার কারণেই দু’দফায় তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। আর সেই দুর্বলতার সুযোগ নিয়েই সে তৃতীয় দফায় লোপার প্রতি নির্যাতন চালিয়ে তাকে ক্ষত-বিক্ষত করেছে। তাই এবার তার ওইসব আকুতি-মিনতি আর ক্ষমা প্রার্থনা আমাদেরকে মোটেই টলাতে পারবে না। কৃতকর্মের জন্য এখন তার উপযুক্ত শাস্তিই সময়ের দাবি। এছাড়া নির্যাতিতা লোপার এক আত্মীয় অভিমত ব্যক্ত করে বলেন, লোপার লোমহর্ষক ঘটনায় ফেসবুকে হাজার হাজার সচেতন মানুষের নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠায় মূলতঃ তার বিপরীত অবস্থান তৈরি করতেই এসআই শাহিন ওই স্ট্যাটাস ছড়িয়ে সহানুভূতি সৃষ্টির ফন্দি এঁটেছেন।
উল্লেখ্য, শেরপুর শহরের দমদমা মহল্লার ব্যবসায়ী আমিনুল ইসলামের একমাত্র কন্যা ও সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের মেধাবী শিক্ষার্থী লোপাকে পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের বাড়িতে গত ২২ মে রাতে ২০ লাখ টাকার যৌতুকের দাবি আদায়ে ব্যর্থ হয়ে অমানসিক নির্যাতন চালায় স্বামী এসআই শাহিন ও তার পরিবারের লোকজন। ওই ঘটনায় ৫ জুন শ্রীবরদী থানায় এসআই শাহিনসহ ৬ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(খ) ধারায় নিয়মিত মামলা রেকর্ডের ৮ দিন পরও গ্রেফতার হয়নি কোন আসামী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শ্রীবরদী ও ঝিনাইগাতীতে এসপেক্ট ট্রাস্টের উপজেলা কমিটি গঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads