নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে পিছিয়ে পড়া গ্রামীণ নারীদের কর্মমূখী প্রশিক্ষণের মাধ্যমে উপার্জনক্ষম করে তোলার লক্ষ্যে ৬ মাসের প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ১২ জুন সোমবার দুপুরে স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থা’র পাঁচগাওস্থ নিজস্ব কার্যালয়ে ওই সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান।
সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার সালাহ উদ্দিন আলীম এর সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ বকুল ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক সামেদুল ইসলাম তালুকদার। ওইসময় সরকার পরিচালিত বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় প্রশিক্ষিত ১৭জন নারী ছাড়াও এনজিও কর্মকর্তা ও স্থানীয় সুধী সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।























