ads

সোমবার , ১২ জুন ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদকে সামনে রেখে শ্রীবরদীর সীমান্তে সক্রিয় চোরাচালানীরা

খবর টি পড়েছেন : ২৪৫
ঈদকে সামনে রেখে শ্রীবরদীর সীমান্তে সক্রিয় চোরাচালানীরা
পড়ার সময়: ৪ মিনিট
ফন্ট:

রেজাউল করিম বকুল, শ্রীবরদী (শেরপুর) ॥ শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্ত এলাকায় ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে ওঠেছে চোরাচালানিরা। ভারত থেকে চোরাই পথে আসছে গরু ও মাদক দ্রব্য। ওইসব কেনা-বেচা হচ্ছে প্রকাশ্যে। ফলে ঘটছে নানা অপ্রীতিকর ঘটনা। পাহাড়ি গ্রামগুলোতে চোরাচালানিরা সক্রিয় হয়ে ওঠায় শঙ্কিত এলাকাবাসী। এতে উদ্বিগ্ন অভিভাবকরা। এ কারণে ৯ জুন শুক্রবার সন্ধ্যায় বালিজুরি বাজারে ঢোল পিটিয়ে জানান দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজপতিরা। সম্প্রতি অনুসন্ধানে গেলে অভিভাবক, এলাকাবাসী, চোরাচালানি ও প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন সূত্রের মাধ্যমে ওঠে আসে এমন তথ্য।
জানা যায়, ভারতের সীমানা ঘেঁষা শ্রীবরদী উপজেলার সীমান্তের গারো পাহাড়ের গ্রাম হারিয়াকোনা, বাবেলাকোনা, দিঘলাকোনা, টিলাপাড়া, চান্দাপাড়া, খ্রিস্টানপাড়া, মেঘাদল, কর্ণঝোরা, শয়তান বাজার, হাতিবর, চুকচুকি, বড়ইকুচি, মালাকোচা, বালিজুরি, খারামোরা ও কালিবাড়ি। এক শ্রেণীর অসাধু গরু ও মাদক ব্যবসায়ী ভারতের মেঘালয় রাজ্যের পোড়াকাশিয়াসহ সীমান্তের বাজার গুলো থেকে ক্রয় করে গরু ও মাদক দ্রব্য। রাতের সুবিধামতো সময়ে দু’দেশের সীমানা পারাপার করে নিয়ে আসছে ওই সব গ্রামে। পরদিন ভোর না হতেই চলে এসব বেচা কেনা। সীমান্তের খারামোরা গ্রামের বাসিন্দা ও রানীশিমুল ইউপি সদস্য জহুরুল হক জানান, এখানকার শতাধিক লোক এসব গরু ও মাদকদ্রব্য পাচারের সাথে জড়িত। গরু ও মাদক দ্রব্য পাচার নিয়ে প্রায়ই ছিনতাইসহ ঘটছে নানা অপ্রীতিকর ঘটনা। অনেক বৈধ ব্যবসায়ীও এসব গরু চোরাকারবারিদের ভয়ে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন। নানা কারণে শুক্রবার সন্ধ্যায় ভারতীয় গরু ও মাদকদ্রব্য বিক্রি নিষেধ করে বালিজুরি বাজারে ঢোল পিটিয়ে জানান দিয়েছেন। তিনি বলেন, এসব গরু ও মাদকদ্রব্য সীমান্ত এলাকা থেকে উপজেলার বিভিন্ন এলাকায় যায়। সূত্র জানায়, উপজেলা সদর বাজারসহ সদাগড় বাড়ি, বিলভরট, ভায়াডাঙ্গা ও সদর বাজারসহ প্রায় অর্ধশত গ্রামে একাধিক স্পটে চলছে মাদকের ব্যবসা। ব্যবসায়ীরা নানা কৌশলে মাদক দ্রব্য বিক্রি করছে। এর মধ্যে রয়েছে ফেন্সিডিল, অফিসার চয়েজ, ব্লাকপেপার, হুইসকি, হেরোইন, ইয়াবা, মদ ও গাঁজাসহ বিভিন্ন ব্র্যান্ডের। তবে মাদক ব্যবসায়ী ও সেবন কারীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত। পুলিশের সাড়াঁশি অভিযানে মাদক ব্যবসায়ীরা প্রতিদিনই স্থান বা কৌশল বদলায়। ফলে পুলিশের অভিযানে ধরা পড়ে একেবারেই কম। মাদক ব্যাবসায়ীদের বেশিরভাগই পুরনো। তাদের বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলাও রয়েছে। জেল থেকে জামিনে এসেই শুরু করে এ ব্যবসা। মাদক ব্যবসা বন্ধের অভিযান চললেও থেমে থাকেনা কেনা বেচা। অপরদিকে ভারত থেকে পাচার হওয়া চোরাই গরু ওপেন সিক্রেট বিক্রি হচ্ছে কর্ণঝোড়া, লাউচাপড়া বালিজুরি বাজারে। অথচ বালিজুরি বাজারে গরুর হাট বসানোর কোনো অনুমতি না থাকলেও স্থানীয় ইজারাদার ইচ্ছেমতো গরুর হাট বসিয়ে বেচা কেনা করছেন বলেও একাধিক অভিযোগ রয়েছে। এসব বাজারের ইজারাদাররা অতিরিক্ত টাকা নিয়ে গরু বিক্রির বৈধতা দিচ্ছে বলেও দাবি করেন সূত্রটি। এ ব্যাপারে কর্ণঝোড়া বাজারের ইজারাদার লিটন মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, এখানে কোনো অবৈধ গরু বিক্রি হয় না। যা আসে সবই বৈধ। এ ব্যাপারে কথা হয় সিংগাবরনা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি রহুল আমীনের সাথে। তিনি বলেন, কর্ণঝোড়া বাজারে অনেকেই মাদকের ব্যবসা করে। মাদকসেবীদের সংখ্যাও বাড়ছে। ইউপি চেয়ারম্যান আব্দুর রেজ্জাক মজনু বলেন, সহজেই মাদক দ্রব্য পাওয়া যায়। এ জন্য স্কুল কলেজের কিছু শিক্ষার্থীরাও মাদক সেবন করছে। এতে উদ্বিগ্ন হয়ে পড়ছেন অভিভাবকরা। এদিকে, গরু পাচার রোধে বিজিবি’র অভিযান অব্যাহত। মাঝে মধ্যে আটক হচ্ছে ভারত থেকে পাচার হওয়া গরু। এসব গরু পাচারকারীদের মধ্যে সাবেক এক ইউপি চেয়ারম্যানের নাম ও ওঠে আসে। সূত্র মতে, সপ্তাহে ৪/৫শ করে গরু আসছে এ পথে। এতে সরকারের লাখ লাখ টাকা রাজস্ব ফাঁকি হচ্ছে। শ্রীবরদী থানা সূত্র জানায়, প্রতিমাসেই মাদক দ্রব্যসহ মাদক সেবনকারী ও ব্যবসায়ী আটক হচ্ছে। গত এক বছরে থানায় প্রায় একশ মাদক আইনে মামলাও হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযানও চলছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস আলম জানান, যে কেউ সুনিদিষ্টভাবে তথ্য দিলে তথ্যদাতার নাম গোপন রেখে অভিযান চালাবে। তিনি এ প্রতিনিধিকে বলেন, মাদকের সাথে আপোস নেই। মাদক ব্যবসা ও সেবন একেবারে নির্মূল করতে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। পুলিশের অভিযানের পাশাপাশি এলাকাবাসীরও তৎপর হতে হবে। এতে মাদকমুক্ত হবে শ্রীবরদী, এমনটাই প্রত্যাশা করছেন অভিভাবক ও সচেতন মানুষরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে লোপার নির্যাতনকারী পুলিশ স্বামীর গ্রেফতার ও বিচার… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে সেলাই মেশিন বিতরণ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads