মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) ॥ শেরপুরের নকলায় ‘বঙ্গবন্ধুর উদ্ভাবন-ক্ষুদ্র ঋণের প্রবর্তন’ এ শ্লোগানকে ধারণ করে সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রম জোরদারকরণে ৫ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে। ১১ জুন রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার নকলা বিআরডিবি হল রুমে ওই প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহবুব আলী চৌধুরী, জেলা সমাজ সেবার উপ-পরিচালক এআরএম ওয়াহিদুজ্জামান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরিফুর রহমান, ইউনিয়ন সমাজকর্মী ছায়েদুর রহমান ও ফাতেমা খাতুন, বিভিন্ন গ্রাম কমিটির সভাপতি ও দলনেতাসহ সদস্য প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।























