সংস্কার থেকেই সংস্কৃতি

খবর টি পড়েছেন : ২৩৭
সংস্কার থেকেই সংস্কৃতি
পড়ার সময়: ৪ মিনিট
ফন্ট:

মোরা, এই নামের ঘুর্ণিঝড় বয়ে গেলো এইতো কয়দিন আগে। এশিয়ার অনেক প্রাণ হরণ করে চলে গেলো। মোরা চলে গেলেও মোদের দাগ মুছে যায়নি। এই ঝড়ে শ্রীলংকাতেই আনুমানিক দুই শতাধিক মানুষের প্রাণ চলে গেছে। বাংলাদেশ সরকারের আর সকলের আন্তরিক প্রচেষ্টায় আমাদের বাংলাদেশে ঝড়ের বেগ মহাবিপদসীমা অতিক্রম করলেও আল্লাহর রহমতে আমাদের তেমন ক্ষতি হয়নি। তবু ঝড়ে গাছ চাপায়, উড়ন্ত টিনের আঘাতে বাংলাদেশেও কয়েকজনের আত্মত্যাগ হয়েছে । কামনা করি মহান আল্লাহ তাঁদের শহীদি মর্যাদা দান করুন।

Shamol Bangla Ads

আজ ক্লাসে ক্লাসে প্রশ্ন ছিলো কেনো ও কীভাবে ঝড়ের জন্ম হয়।

শূন্যতা। শূন্যতা থেকেই ঘুর্ণিঝড়ের জন্ম হয়। বায়ু জল গ্রহণ ও ধারণ করতে পারে তাই বায়ুতে জলীয় বাষ্প থাকে। যখন বায়ু আর জল গ্রহণ করতে পারে না তখন তাকে পরিপৃক্ত বায়ু বলে। এই পরিবায়ু বায়ুমণ্ডলে ঘুরে বেড়ায় বিভিন্ন জায়গায় বিভিন্ন তাপমাত্রায়। যখন কোনো জায়গার বায়ু বেশি উষ্ণ হয়ে যায় তখন তা হালকা হয়ে উপরে চলে যায়। তখন ওই জায়গা হঠাৎ শূন্য হয়ে যায় আর সাথে সাথে তার চারপাশের ভারি ভারি বাতাস দ্রুত শূন্য জায়গার দখল নিতে ছুটে আসে, সৃষ্টি হয় ঘুর্ণির। শুরু হয় ঘুর্ণিঝড়, শূন্যতা যত বড় ঘুর্ণিঝড় তত বড়। সব লণ্ড-ভণ্ড। এর পরেই সব শান্ত। এটা প্রকৃতির একটা চমৎকার সূত্র। আর এটা শুধুমাত্র ঘুর্ণিঝড়ের সুত্র নয়। প্রকৃতির সর্বত্র একি নিয়ম, শূন্যতা থেকেই শুরু হয় সব।

Shamol Bangla Ads

রাজনীতিতেও ঠিক তাই। যখন শূন্যতার সৃষ্টি হয় তখন রাজনীতিতেও তাই হয়। রাজনৈতিক ঝড় হয়। ছোট ঝড় বড় ঝড় হয়ে তারপর আবার শান্ত হয়। শান্ত হয়, শুধু দাহ আর দাগ রয়ে যায়। এই দাহ আর দাগ থেকেই তাই সৃষ্টি হয় শ্লোগান………

“জন্মের চেতনায়-নতুন প্রজন্ম গড়ে তোল”।

যাই হোক ঝড়ের গল্প হচ্ছিল। বায়ু শূন্যতার জন্যেই ঝড় হয়। আর বায়ু শূন্য কেনো হয় তারও কারণ আছে। এই শূন্যতার কারণ বৈশ্বিক উষ্ণতার মাত্রা বৃদ্ধি, গ্রীন হাউজ প্রতিক্রিয়া,পরিবেশের প্রতিশোধ, এই আলাপ আরেকদিন।

আজ এক গানের কথা মনে হলো- মোরা আর জনমে হংসমিথুন ছিলাম। গানটা বিদ্রোহী কবি কাজী নজরুলের। যিনি মুক্তির জন্যে ভারতের হিন্দু-মুসলিমকে মানবিক ও আত্মিকভাবে এক করতে গিয়ে নিজেই অর্ধেক হয়ে গেছেন। আজও তাঁকে আমরা পূর্ণভাবে ভাবি না, চিনি না। যেনো অর্ধেক হিন্দু তুমি অর্ধেক মুসলিম করেই আজও রেখেছি তাঁরে। তাঁর জীবন অর্ধবন্দনা করে তাঁকে সঠিক চেনা যাবে না। সত্যি বলতে কি তাঁর সংস্কারগুলোও আজ পর্যন্ত সংস্কৃতি হয়ে উঠেনি আমাদের, হলে এতদিনে আমরা অনেক উঁচুতে থাকতাম।

সুন্দর মন সুন্দর জীবন। সৎ থেকেও সুন্দর থাকা যায় আমাদের জীবনে এমন দৃষ্টান্তের বড় অভাব। আর এও সত্যি এই অভাব যতদিন দূর না হবে ততদিন অসততাও দূর হবে না আর আমাদের দুর্নীতিও দূর হবে না এবং কোনোদিনও নজরুলের জীবনবন্দনা সফল হবে না।

তবু এই কঠিন সময়ে যাঁরা জীবনে এমন দৃষ্টান্ত স্থাপন করেন তাঁরাই সত্যিকারের সমাজ সংস্কারক। কারণ তাঁরা নিজেরা সংস্কার হয়ে সমাজকে শিক্ষা দেন যে, সৎ থেকেও সুন্দর থাকা যায়।

আজ আমাদের অসততার অতি উপার্জন আমাদের কী অর্জন দিচ্ছে তা একবার ভাবা উচিৎ। আমরা প্রকৃতির। কল্যাণমুখী প্রকৃতির প্রয়োজনীয় পরিবর্তনই সংস্কার। আর এই সংস্কার থেকে যা পাই তাই আমাদের সংস্কৃতি। এই প্রকৃতি ভীন্ন স্থানে ভীন্ন ভীন্ন তাই সংস্কারও ভিন্ন ভিন্ন। সুতরাং সংস্কৃতিও ভিন্ন ভিন্ন। তোমার সংস্কৃতি তোমার আর আমার, আমার।

সংস্কার আর সংস্কৃতি। সংস্কার শব্দটি সংস্কৃত। তৎসম শব্দ হিসেবে সাধু বাংলায় বহুল প্রচলিত একটি শব্দ। শব্দটি সংস্কৃত সম্‌ উপসর্গ দিয়ে গঠিত একটি সাধিত শব্দ। এর বিশ্লেষণ- সম্‌+কার = সংস্কার। মানে- কোনো কিছু আছে কিন্তু অকেজো, তাকে প্রয়োজন মত পরিবর্তন করে কল্যাণকর কেজো করার নামই সংস্কার। যেমন একটা গাছের গুড়ি পড়ে আছে । তাকে কেটেকুটে তক্তা বানিয়ে নৌকা তৈরি করে পারাপারের উপযোগী করে তোলার নামই সংস্কার। আর স্ব স্ব সংস্কার থেকে প্রাপ্তিই স্ব স্ব সংস্কৃতি।

পৃথিবী পরিবর্তনশীল, তাই সময়ে সময়ে আমাদের সংস্কার প্রয়োজন নইলে সংস্কৃতি আর নিজের থাকে না। এই যেমন, আমরা যেমন আর আমাদের নাই। আমরা যেনো ভুতুরে। আমাদের চলনে-বলনে, আহারে-বিহারে, চোখে-মুখে বিশ্বাসে এর বিরূপ প্রভাব দিব্যমান। আমাদের নিত্য আচরণেই অনুমিত হয় আমরা নকল করে নটের মতই চলি।

তাই হয়তো ইদানিং শুধুমাত্র মু্রগীর বাজারে যত শোনা যায়, এই দেশি মুরগী আছে? এই দেশি শব্দটা অন্যত্র অত শোনা যায় না। আমাদের সব রুচিই যেনো বিদেশি হয়ে যাচ্ছে শুধুমাত্র দেশি মুরগী ছাড়া।

আজ অনেকেই বাজারে বাজারে দেশি শশা খুঁজলো কিন্তু পেলো না। তবু শুনে ভালো লাগলো যে, যেহেতু দেশি খুঁজছে সেহেতু একদিন না একদিন পাওয়াও যাবে। সুতরাং সূত্রঃ- না খুঁজলে কিছুই মিলে না ।

তাই খুঁজো, সংস্কার করে গড়ে তুলো সংস্কৃতি। ফলে সুন্দর মন সুন্দর জীবন।

লেখক : আবুল কালাম আজাদ, অধ্যক্ষ, নবারুণ পাবলিক স্কুল, শেরপুর।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নির্যাতিতা কলেজছাত্রী লোপার অবস্থার অবনতি ॥ উন্নত… পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads