স্টাফ রিপোর্টার ॥ শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ১৫টি প্রাথমিক বিদ্যালয়ে ছাতা বিতরণ করা হয়েছে। ২২ মে সোমবার সকালে ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত প্রতিটি ক্লাসের ১ম,২য়,ও ৩য় স্থান অধিকারীদের মধ্যে ওই ছাতা বিতরণ করেন প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান। ইউনিয়ন পরিষদসমূহের দক্ষতা ও মূল্যায়নের টাকা থেকে ক্ষুদে মেধাবীদের ওই পুরস্কৃত করা হয়।
কামারেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে ওই বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা নুর আলম মৃধা, চরশেরপুর ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার হোসেন সুরুজ, কামারেরচর ইউপি সচিব হযরত আলীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।























