নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে প্রধানমন্ত্রী বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং এর জন্য সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগনকে অবহিতকরণ এবং সম্পৃক্তকরণের লক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এক প্রেস বিফ্রিং অনুষ্ঠিত হয়েছে। ২২ মে সোমবার বিকেলে নালিতাবাড়ী উপজেলা পরিষদেও হলরুমে ওই প্রেস বিফ্রিং অনুষ্ঠিত হয়। এতে সভাপত্বিত করেন জেলা তথ্য অফিসার আবুল খায়ের।
ওইসময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়নের কথা উল্লেখ করে বলেন, শুধু নালিতাবাড়ীতেই সরকার ১১ হাজার ৯শ ৭২ জনকে বিভিন্ন ভাতা প্রদান করছেন। এর মধ্যে ৬ হাজার ৯শ ৭৭ জনকে বয়স্কভাতা, ২ হাজার ২শ ৭৯ জনকে বিধবা ভাতা, ১ হাজার ২ শ ৭৩ জনকে অস্বছল প্রতিবন্ধি ভাতা, ২শ ৭৯ জনকে মুক্তিযোদ্ধা ভাতাসহ বীরাঙ্গনা ভাতা, প্রতিবন্ধি শিক্ষা উপবৃত্তি ভাতা, বিশেষ ভাতাসহ সরকার মানুষকে বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করছেন।
ওই সময় অন্যান্যের মধ্যে সহকারী জেলা তথ্য অফিসার ইব্রাহিম মোল্লা, সাংবাদিক এমএ মান্নান, সাইফুল ইসলাম, আমিনুল ইসলাম, লাল মোহাম্মদ, জাহাঙ্গীর আলম তালুকদার, হাদিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার উপজেলার সকাল সাড়ে ১০ টায় উপজেলা হলরুমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রধান,গন্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে বলে জেলা তথ্য অফিসার আবুল খায়ের প্রেস বিফ্রিংয়ে জানান।























