মোঃ মোশারফ হোসেন, নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় নিজেদের অর্থায়নে ৪টি বিদ্যুতের খুঁটি স্থাপন এবং ধান ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানের উদ্যোগে ও স্বেচ্ছাশ্রমে ৫শ’ ফুট রাস্তা সংস্কার করেছে অসুবিধায় থাকা ২৫ পরিবারের সদস্যরা।
জানা যায়, নকলা পৌরসভাধীন অতি গুরুত্বপূর্ণ ও জনবহুল কামারপট্টি এলাকায় বিভিন্ন দফতরে কর্মরত উর্ধ্বতন কর্মকর্তাসহ সব পেশা-শ্রেণির জনগন বাস করেন। কিন্তু দুঃজনক হলেও সত্যযে, মেইনরোড হতে বাদাগৈড় এলাকা পর্যন্ত রাস্তার একটি শাখা রাস্তা মরিয়ম ভিলার সামন হতে প্রভাষক রফিকুল ইসলাম রফিক ও সাংবাদিক মোশারফ হোসেনের নতুন বাসা পর্যন্ত ওই রাস্তার দুই পাশে অন্তত ২৫টি পরিবার বাস করে। ১০ থেকে ১৫ বছর ধরে বসবাসরত ওই জনগনরা পৌরসভার কর দেওয়াসহ সকল নির্দেশনা মেনে চললেও আজও তাদের ব্যবহৃত রাস্তা ও বিদ্যুতের ক্ষেত্রে সরকারি কোন প্রকল্পের আওতায় সহযোগিতা করা হয়নি। বিশাল গর্ত ভরাট করতে শুধুমাত্র গত মাসে ৪/৫ ট্রলি মাটি দিয়ে বুঝ দেওয়ার চেষ্টা করে পৌর কতৃপক্ষ। নিজেদের জানমাল রক্ষা করতে প্রতি পরিবার হতে ১হাজার করে টাকা নিয়ে বিদ্যুতের খুঁটি স্থাপন ও ৫শ’ ফুট রাস্তায় ইটের খোয়া ফেলে রাস্তাটি যাতায়াতের উপযোগী করা হয়। অন্যদিকে ওই রাস্তা ক্রস করে একটি ড্রেন সুবর্ণখালি বিলে পড়েছে। ক্রসিং স্থানে ড্রেনের উপরে আধা ভাঙ্গা কয়েকটি স্লাব (ঢাকনা)দেওয়া হলেও গত কয়েক মাস ধরে তা ভেঙ্গে যাওয়ায় জনগনদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে ওই রাস্তা দিয়ে ১টি মাদরাসা, ২টি কেজি স্কুল, ১টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে যাতায়াত করে। যানবাহন যেতে না পারায় প্রায় ১কিলোমিটার রাস্তা পায়ে হেটে যাতায়াত করতে হচ্ছে দড়িপাড়া ও বাদাগৈড় এলাকার জনগনদের। স্থানীয় বাসিন্দা লিখন, রোমান, ইমন, রফিক, সবুজ, বাবুসহ অনেকেই রাগে বলেন, রাস্তা, ড্রেন ও বিদ্যুতের খুঁটির সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত আমরা কোন প্রকার পৌর কর দিবনা। তাহলেই ওই সমস্যাগুলো দ্রুত সমাধান হবে। এমতাবস্থায় অতিদ্রুত মরিয়ম ভিলার সামন হতে রফিকুল ইসলাম ও সাংবাদিক মোশারফের বাসা পর্যন্ত রাস্তাটি মেরামত, বিদ্যুতের খুঁটি সমস্যা সমাধানসহ ড্রেনের উপরে স্লাব স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন সর্বস্তরের জনগন।
এ বিষয়ে ওয়ার্ড কমিশনার মোঃ রুবেল মিয়া ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন বলেন, অতি দ্রুত সৃষ্ট ওই সমস্যাগুলো সধান করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তবে এখন যেহেতু বর্ষা মৌসুম তাই ২/৩ মাস সময় লাগতে পারে, তাই স্থানীয় জনগনদের কিছুদিন ধৈর্য্য ধরতে আহ্বান জানান তারা।























