ads

বৃহস্পতিবার , ১৮ মে ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে হত্যা মামলায় ২ সহোদরের যাবজ্জীবন কারাদণ্ড

খবর টি পড়েছেন : ২৬৩
শেরপুরে হত্যা মামলায় ২ সহোদরের যাবজ্জীবন কারাদণ্ড
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের নকলা উপজেলার ভুরদি গ্রামে মজুরীর পাওনা ১শ টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে সাহেদ আলী হত্যা মামলার রায়ে ২ সহোদরের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ঘোষণা করা হয়েছে। ১৮ মে বৃহস্পতিবার বিকেলে শেরপুরের অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিন ওই সাজার রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত নকলার ভুরদি গ্রামের সাবেদ আলীর ছেলে আব্দুস সালাম (৫৫) ও ফজু মিয়া (৪৫) রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। রায়ে বিচারক একই সাথে সাজাপ্রাপ্ত ২ সহোদরের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদ- প্রদান করেন। এছাড়া রায়ে মামলার অপর ৪ আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস প্রদান করেন। আদালতের রাষ্টপক্ষের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডু রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, সাজাপ্রাপ্ত ফজু মিয়া ও আব্দুস সালাম পেশায় দিনমজুর। দৈনিক ৫শ টাকা চুক্তিতে তারা নিহত সাহেদ আলীর ধানকাটার কাজ নেয়। কিন্তু ৪শ টাকা দেওয়ার পর ১শ টাকা সাহেদ আলীর নিকট পাওনা থাকে। ওই পাওনা টাকা নিয়ে তাদের ঝগড়ার একপর্যায়ে উভয়পক্ষে সংঘর্ষে জড়ালে প্রতিপক্ষের লাঠির আঘাতে সাহেদ আলী ঘটনাস্থলেই মারা যায় এবং তার ২ ছেলে সোহাগ ও শাহীন আহত হয়। ২০০৯ সালের ২০ মে নকলার ভুরদি গ্রামে ওই ঘটনা ঘটে। নিহতের স্ত্রী খালেদা বেগম বাদী হয়ে সেদিনই ফজু মিয়া ও আব্দুস সালাম সহ ৬ জনের বিরুদ্ধে নকলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। থানার উপ-পরিদর্শক ঘটনাটি তদন্ত শেষে এজাহারভুক্ত জনকে অভিযুক্ত করে ২০১০ সালের ২৩ মে বিচারিক আদালতে চার্জশীট দাখিল করেন। আদালত ১৩ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার ২ জনের যাবজ্জীবন সাজার রায় ঘোষণা করেন এবং ৪ জনকে খালাস দেন।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি ইমাম হোসেন ঠান্ডু বলেন, রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে আমি মনে করি। তবে মামলার বাদী আংশিক সন্তুষ্টি প্রকাশ করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় ইন্টারনেট মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ পরবর্তী সংবাদ উপজেলা চেয়ারম্যানের ঘোষণা ॥ বাল্য বিয়ের খবর দিলেই…

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads
Shamol Bangla Ads