ads

শনিবার , ২০ মে ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উপজেলা চেয়ারম্যানের ঘোষণা ॥ বাল্য বিয়ের খবর দিলেই মিলবে ৫শ টাকা পুরস্কার!

খবর টি পড়েছেন : ১৭৩
উপজেলা চেয়ারম্যানের ঘোষণা ॥ বাল্য বিয়ের খবর দিলেই মিলবে ৫শ টাকা পুরস্কার!
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ বাল্যবিয়ে সামাজিক অভিশাপ। নিজের উপজেলাকে বাল্যবিয়েমুক্ত এবার ব্যতিক্রমী এক ঘোষনা দিলেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান রিপন। ১৮ মে বৃহস্পতিবার উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় তিনি ঘোষণা করেছেন- উপজেলার যে কোন প্রান্ত থেকে বাল্য বিয়ের সংবাদ দিলেই তাকে জানালেই মিলবে নগদ ৫শ টাকা। তিনি বলেছেন, নালিতাবাড়ী উপজেলার ১২ ইউনিয়ন এবং একটি পৌরসভার যে কোন প্রাপ্ত থেকে বাল্য বিয়ে হচ্ছে এমন খবর যিনি তাকে জানাবেন তাকেই ৫শ টাকা প্রদান করা হবে। গ্রাম পুলিশ অথবা যে কোন ব্যক্তি মোবাইলে অথবা সরাসরি এমন খবর দিলেই এ টাকা পুরস্কার হিসেবে দেওয়া হবে। এছাড়া কোন অপ্রাপ্ত বয়সের শিক্ষার্থী বা যার বিয়ের আয়োজন হয়েছে সে নিজে বাল্য বিয়ের খবর জানালে ওই শিক্ষার্থীর পরবর্তি লেখাপড়ার খরচ উপজেলা চেয়ারম্যান নিজে বহন করবেন বলেও তিনি ঘোষনা দিয়েছেন। সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। সভায় পৌর মেয়র আবু বাক্কার, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাজেদা আরেফিন, ১২ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি এবং উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে হত্যা মামলায় ২ সহোদরের যাবজ্জীবন কারাদণ্ড পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দলিল লেখক নিহত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads