নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলা উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন’দিনব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে নকলা হাজী জালমামুদ কলেজ মিলনায়তনে তথ্য প্রযুক্তির নিরাপদ ব্যবহার শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রাজীব কুমার সরকার মেলায় উপজেলার বিভিন্ন তথ্যসেবা কেন্দ্র, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শেখ রাসেল ডিজিটাল ল্যাবসহ ১২টি স্টলের অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় হাজী জালমামুদ কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান, চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদসহ বিভিন্ন সরকারী কর্মকর্তা, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও বিপুল সংখ্যক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।























