ads

বুধবার , ১৭ মে ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর সদর উপজেলায় ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

খবর টি পড়েছেন : ১৭৫
শেরপুর সদর উপজেলায় ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘উন্নত আগামীর জন্যে বিজ্ঞান ও প্রযুক্তি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর সদর উপজেলায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। ১৭ মে বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই মেলার উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা পিকন কুমার সাহা, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল ইসলাম, সহকারী প্রোগ্রামার মোঃ হাদিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রশিদসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। ১৭ এবং ১৮ মে দুইদিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় শেরপুর সদর উপজেলার স্কুল ও কলেজের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন আবিষ্কার মেলার স্টলে উপস্থাপন করেন। মেলায় স্টলের পাশাপাশি কুইজ, উপস্থিত বক্তৃতার আয়োজন করা হয়। ১৮ মে মেলায় বিজ্ঞান অলিম্পিয়াডের আয়োজন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্ন করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আগাম বন্যায় হাওর ও পাহাড়ি এলাকায় ফসল নষ্ট… পরবর্তী সংবাদ শেরপুরে ভারতীয় তরুণ অপহরণ মামলায় গ্রেফতারকৃত যুবক ৫…

সর্বশেষ - প্রযুক্তি

Shamol Bangla Ads
Shamol Bangla Ads