ads

বুধবার , ১৭ মে ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ভারতীয় তরুণ অপহরণ মামলায় গ্রেফতারকৃত যুবক ৫ দিনের রিমান্ডে

খবর টি পড়েছেন : ১৪৯
শেরপুরে ভারতীয় তরুণ অপহরণ মামলায় গ্রেফতারকৃত যুবক ৫ দিনের রিমান্ডে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের ঝিনাইগাতী থেকে মুক্তিপণের দাবিতে বাজিয়াড সিয়েনলাই (১৮) নামে এক ভারতীয় তরুণকে অপহরণের চাঞ্চল্যকর মামলায় গ্রেফতারকৃত অপহরণকারী দলের সদস্য আলম মিয়ার (৩০) ৫ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই জহুরুল ইসলামের ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে ১৭ মে বুধবার দুপুরে উভয় পক্ষের শুনানী শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ সুলতানা ওই আদেশ দেন। একইসাথে আদালত দোভাষী নিয়োগের মাধ্যমে উদ্ধার হওয়া ভারতীয় নাগরিক বাজিয়াড সিয়েনলাইয়ের জবানবন্দি গ্রহণ না হওয়া পর্যন্ত তাকে বিশেষ ব্যবস্থায় জেলা কারাগারে নিরাপদ হেফাজতে রাখার আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই জহুরুল ইসলাম ও কোর্ট সাব-ইন্সপেক্টর আব্দুল হামিদ ওই তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, সুনামগঞ্জ জেলার ভারত সীমান্ত থেকে গত ৩ দিন আগে ভারতীয় ওই কিশোরকে অপহরণ করে ৬০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। তাকে ঝিনাইগাতী সীমান্তে অপহরণকারীরা লুকিয়ে রেখেছে বলে ভারতের মেঘালয় পুলিশের ডিআইজির তরফ থেকে শেরপুরের পুলিশ সুপারকে বার্তা পাঠানো হয়। পরবর্তীতে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে সোমবার রাত ১০টার দিকে পুলিশ সুপার রফিকুল হাসান গণির নেতৃত্বে অভিযান চালিয়ে ঝিনাইগাতীর আহমদনগর এলাকা থেকে অপহরণকারী দলের এক সদস্যকে গ্রেফতার ও অপহৃত ভারতীয়কে উদ্ধার করা হয়। ওই ঘটনায় রাতেই এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে মুক্তিপণের দাবিতে অপহরণের ঘটনায় গ্রেফতারকৃত আলম মিয়াসহ ৪ জনকে স্বনামে ও অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামী করে ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর সদর উপজেলায় ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি… পরবর্তী সংবাদ শেরপুরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ছাত্রলীগের আনন্দ…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads