ads

বুধবার , ১৭ মে ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগাম বন্যায় হাওর ও পাহাড়ি এলাকায় ফসল নষ্ট হলেও খাদ্য সংকট নেই ॥ খাদ্যমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৬১
আগাম বন্যায় হাওর ও পাহাড়ি এলাকায় ফসল নষ্ট হলেও খাদ্য সংকট নেই ॥ খাদ্যমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার : খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আগাম বন্যায় হাওর ও পাহাড়ি এলাকায় কিছু ফসল নষ্ট হয়েছে, কিন্তু কোনো খাদ্য সংকট সৃষ্টি হয়নি। মজুদ ব্যবস্থাপনায় কোনো ব্যাঘাত ঘটেনি। এজন্য আশা করি কোনো খাদ্য সংকট দেখাও দেবে না। বুধবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সরকারিভাবে বোরো চাল সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে টেলিকনফারেন্সে খাদ্যমন্ত্রী ওই কথা বলেন। তিনি আরও বলেন, চালকল মালিকরা সহযোগিতা করছেন, তারা সহযোগিতা করবেন। নালিতাবাড়ীতে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, আশা করছি তা পূরণ হবে।
এরপর কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন। তিনি বলেন, হাওরে ক্ষতি হওয়ার পরও সরকার আজ চাল সংগ্রহ করছে। পাহাড়ি ঢল ও ব্লাস্ট রোগে ধানের ক্ষতি হলেও কৃষকদের প্রচেষ্টার জন্য অন্তর থেকে ধন্যবাদ জানাই। চালকল মালিকদেরও সহযোগিতার জন্য ধন্যবাদ জানাই।
এদিন উপজেলা খাদ্য গুদাম চত্বরে মেসার্স শাহ অ্যান্ড বিকাশ চালকলের ৫ টন চাল সংগ্রহের মধ্য দিয়ে বোরো সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষে নালিতাবাড়ী উপজেলা এলএসডি খাদ্য গুদাম চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মাহবুবুর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হক, ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর, ওসি এলএসডি মোঃ ওয়াহিদুজ্জামান, চালকল মালিক মাফুজুর রহমান বিপ্লব প্রমুখ বক্তব্য রাখেন।
চলতি বোরো মৌসুমে নালিতাবাড়ী উপজেলায় ৪ হাজার ৭৩০ মেট্রিক টন বোরো চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নালিতাবাড়ীতে এ পর্যন্ত ২০ জন চালকল মালিক খাদ্য বিভাগের সঙ্গে বোরো চাল সরবরাহে চুক্তিবদ্ধ হয়েছেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মাহবুবুর রহমান খান বলেন, চলতি বোরো মওসুমে এ জেলায় ৩০ হাজার ১শ ১ মেট্রিক টন সিদ্ধ চাল ও এক হাজার ১শ ৫১ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতিকেজি সিদ্ধ চালের মূল্য ৩৪ টাকা এবং আতপ চালের মূল্য ৩৩ টাকা। আগামী ৩১ আগস্ট পর্যন্ত বোরো চাল সংগ্রহ অভিযান চলবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে এবার কৃষক লীগে যোগদান করলেন জাসদ নেতা… পরবর্তী সংবাদ শেরপুর সদর উপজেলায় ৩৮তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads