ads

বুধবার , ১৭ মে ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নার্সিং ইনস্টিটিউটের নবীনবরণ অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২৩৩
শেরপুরে নার্সিং ইনস্টিটিউটের নবীনবরণ অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে নার্সিং ইনস্টিটিউটে নবীনবরণ ও বর্ষ বেল্ট পরিবর্তন অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা ও সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৭ মে বুধবার দুপুরে জেলা সদর হাসপাতালস্থ ডক্টরস ক্লাব প্রাঙ্গণে ওই আলোচনা সভা ও সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আনোয়ার হোসেন।
শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ বিলকিছ বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন সহধর্মিনী ফেরদৌসি শান্তা, বিএমএ শেরপুর শাখার সভাপতি ডা: এম.এ বারেক তোতা, ইউ.এইচ এন্ড এফ,পি,ও শেরপুর সদর ডাঃ সেলিম মিয়া, জেলা সদর হাসপাতালের মেডিক্যাল কনসালটেন্ট ডাঃ নাদিম হাসান প্রমুখ। ওইসময় ডাঃ মোবারক হোসেনসহ সদর হাসপাতালের অন্যান্য চিকিৎসক, সাংবাদিক, ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারী, সদর হাসপাতালের সেবিকাগণ, ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের দায়িত্বশীল ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই পুষ্পমাল্য ছিটিয়ে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানানো হয় এবং প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা প্রতিষ্ঠানের রেওয়াজ অনুযায়ী ২০১৪- ১৫ ও ২০১৭ সালের নবীনদের ফুল দিয়ে বরণ ও ২০১৫-১৬ বর্ষের শিক্ষার্থীদের হাতে বর্ষ বেল্ট তুলে দেন। পরে বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জমি সংক্রান্ত বিরোধে নিহত ১ পরবর্তী সংবাদ শেরপুরে এবার কৃষক লীগে যোগদান করলেন জাসদ নেতা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads