ads

বুধবার , ১৭ মে ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে এবার কৃষক লীগে যোগদান করলেন জাসদ নেতা খলিল

খবর টি পড়েছেন : ১৪৪
শেরপুরে এবার কৃষক লীগে যোগদান করলেন জাসদ নেতা খলিল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর সদর উপজেলা জাসদের সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও গাজীরখামার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান খলিল এবার স্ব-দলবলে কৃষকলীগে যোগদান করেছেন। ১৭ মে বুধবার দুপুরে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শহরের খরমপুর মোড়ে জেলা কৃষক লীগের ব্যানারে আয়োজিত এক সমাবেশে খলিল কয়েকশ নেতা-কর্মীসহ ওই যোগদান করেন। ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর রুমান। এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব।
জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল কাদিরের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান বায়েযীদ হাসান, জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মিজু প্রমুখ।
জানা যায়, সাবেক ছাত্রলীগ নেতা ও সাবেক তরুণ আওয়ামী লীগ নেতা খলিল আওয়ামী লীগ থেকে বহিস্কৃত হয়ে বিগত ইউপি নির্বাচনের আগে জাসদে (ইনু) যোগদান করেন। এরপর তিনি গাজীরখামার ইউনিয়নে জাসদ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হন। ক’দিন আগে তিনি জাসদ থেকে পদত্যাগ করেন।
উল্লেখ্য, জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে গড়ে উঠা বিদ্রোহী বলয়ের নেতাদের নিয়ে সম্প্রতি আওয়ামী লীগকে পাশ কাটিয়ে গঠিত হয় জেলা কৃষক লীগের আহবায়ক কমিটি। আর ওই কমিটিতে স্থান পান বিদ্রোহী প্রার্থী হয়ে বিজয়ী ৪ চেয়ারম্যানসহ একই বলয়ের অনুসারীরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নার্সিং ইনস্টিটিউটের নবীনবরণ অনুষ্ঠিত পরবর্তী সংবাদ আগাম বন্যায় হাওর ও পাহাড়ি এলাকায় ফসল নষ্ট…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads