ads

মঙ্গলবার , ১৬ মে ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধে নিহত ১

খবর টি পড়েছেন : ১৯৪
শেরপুরে জমি সংক্রান্ত বিরোধে নিহত ১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মতিউর রহমান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। ১৬ মে মঙ্গলবার বিকেলে ওই সদর উপজেলার নলবাড়ী কান্দাপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। মতিউর রহমান স্থানীয় হোসেন আলীর ছেলে।
জানা যায়, দীর্ঘদিন যাবত একখন্ড জমি নিয়ে মতিউর রহমানের সাথে তার চাচাতো ভাই ময়দান আলীর সাথে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার দুপুরে ময়দান আলীর গরু মতিউর রহমানের ধান ক্ষেতের ধান খেয়ে নষ্ট করলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এতে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে ময়দান আলী মতিউরের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মতিউর মারা যায়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ওই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঝিনাইগাতীতে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহের উদ্বোধন পরবর্তী সংবাদ শেরপুরে নার্সিং ইনস্টিটিউটের নবীনবরণ অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads