নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় ৩ দিন ব্যাপী ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। ১৬ মে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে হাজী জালমামুদ কলেজ মাঠে ওই মেলা ও ইন্টারনেট সপ্তাহের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, হাজী জালমামুদ কলেজের উপাধ্যক্ষ আলতাব আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, ইউপি চেয়ারম্যান শওকত হোসেন খান মুকুল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফেরদৌস রহমান জুয়েল, উপজেলা কৃষকলীগের সভাপতি আলমগীর আজাদ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইন্টারনেট সেবায় উৎসুক শিক্ষক, শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন। ডিজিটাল মেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে ১২টি স্টল স্থাপন করা হয়।

























