ads

মঙ্গলবার , ১৬ মে ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আত্মকর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ২৫৬
শেরপুরে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আত্মকর্মসংস্থান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের আওতায় শেরপুরে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আত্মকর্মসংস্থান বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত দিনব্যাপী ওই সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। লার্নিং এন্ড আর্নিং ডেভলপমেন্ট প্রকল্পের পরিচালক (উপ-সচিব) মীর্জা আলী আশরাফের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরিফুল ইসলাম। সেমিনারে ময়মনসিংহের আরিফ হোসাইন, বরিশালের অলিউর রহমান ও কুড়িগ্রামের নিজাম আহমেদ ফ্রিল্যান্সিং এর মাধ্যমে উপার্জন করে স্বাবলম্বী হওয়ার কথা তুলে ধরেন। সেমিনারে অংশগ্রহণকারীদের গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন ও অনলাইন মার্কেটিং বিষয়ে ধারণা দেওয়া হয়। সেমিনারে ফ্রিল্যান্সার হতে ইচ্ছুক ১৫০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।
সেমিনারে বলা হয়, আউটসোর্সিং বর্তমান সময়ের একটি জনপ্রিয় পেশা। আর পেশা হিসেবে আউটসোর্সিং এ কাজ করার জন্য অবশ্যই যে কোন একটি বিষয়ে দক্ষ হতে হবে। সেটা হতে পারে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট কিংবা অনলাইন মার্কেটিং।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ উদ্বোধন পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ক কর্মশালা

সর্বশেষ - প্রযুক্তি

Shamol Bangla Ads
Shamol Bangla Ads