ads

সোমবার , ১৫ মে ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বোরো চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করলেন হুইপ আতিক

খবর টি পড়েছেন : ৩৫৪
শেরপুরে বোরো চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করলেন হুইপ আতিক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ নানা প্রতিকূলতার পরও শেরপুরে চলতি মৌসুমে অভ্যন্তরীণ চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। সোমবার সকালে শহরের খরমপুরস্থ সরকারি খাদ্য গোদামে ওই সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, চলতি চাল সংগ্রহ অভিযান সফল করতে সরকার সচেষ্ট রয়েছে। শেরপুরে সংগ্রহ অভিযান শুরুর মধ্য দিয়ে সারাদেশে না হলেও বৃহত্তর ঢাকা অঞ্চলে সর্বপ্রথম শুরু হওয়া ওই অভিযান সফল করতে স্থানীয় চাল ব্যবসায়ীরা আন্তরিকতার সাথে এগিয়ে আসবেন এবং তাদের সহযোগিতা নিয়েই তা সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সাথে তিনি সর্বপ্রথম এগিয়ে আসা জে এন্ড এস ফুড এন্ড বেভারেজ প্রতিষ্ঠানকেও ধন্যবাদ জানান।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহবুবুর রহমান খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন, জেলা চাল কল মালিক সমিতির সভাপতি আশরাফুল আলম তালুকদার সেলিম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রৌশন, প্রথম চাল সরবরাহকারী জে এন্ড এস গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলাসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
জানা যায়, চলতি বোরো মৌসুমে জেলায় ৩০ হাজার ১শ ১ মেট্রিক টন সিদ্ধ চাল ও ১ হাজার ১শ ৫১ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। প্রতি কেজি সিদ্ধ চালের মূল্য ৩৪ টাকা ও আতপ চালের মূল্য ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ৩১ আগস্ট পর্যন্ত ওই চাল সংগ্রহ অভিযান চলবে। প্রথম দিনে একমাত্র চুক্তিবদ্ধ হওয়া প্রতিষ্ঠান জে এন্ড এস ফুড এন্ড বেভারেজ এর মাধ্যমে ২৯.১৯০ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়। এছাড়া জেলায় ৩শ ১৮ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ২৮ টাকা হারে ওই গম সংগ্রহ অভিযান ৩০ জুন পর্যন্ত চলবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহ বিভাগে বাস সম্পর্কিত সহায়ক ফেইসবুক গ্রুপ ‘বাস… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads