ads

সোমবার , ১৫ মে ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ বিভাগে বাস সম্পর্কিত সহায়ক ফেইসবুক গ্রুপ ‘বাস ফ্যান ময়মনসিংহ’

খবর টি পড়েছেন : ৩৮৫
ময়মনসিংহ বিভাগে বাস সম্পর্কিত সহায়ক ফেইসবুক গ্রুপ ‘বাস ফ্যান ময়মনসিংহ’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিশেষ প্রতিনিধি : মানুষের ছোট বেলা থেকে বিভিন্ন শখ থাকে, তবে তাদের শখটা ভিন্ন। তারা রোদে পুড়ে বাসের ছবি তুলে, বৃষ্টিতে ভিজে বাসের ছবি ক্যমেরাবন্দি করে গ্রুপে পোষ্ট করে সেই বাস সম্পর্কে বিভিন্ন সহায়ক তথ্য দিচ্ছে দিনের পর দিন। এই গ্রুপের নাম ‘বাস ফ্যান ময়মনসিংহ’।
যদিও ময়মনসিংহের বাস সার্ভিস খুব বেশি একটা উন্নত না। কিন্তু দৈনন্দিন আমাদের বিভিন্ন কাজে অনেক স্থানেই ভ্রমন করতে হয়। ময়মনসিংহ বিভাগের যেকোনো বাসের সময় সূচি এবং বাস সম্পর্কিত তথ্য মিনিটের মধ্যই পেয়েই যাবেন তাদের গ্রুপের যেকোনো সদস্য’র কাছে।
বাসের ছবি তুলে তথ্য প্রকাশ করাই তাদের প্রধান উদ্দেশ্য। এরকম কিছু মানুষের অক্লান্ত পরিশ্রমের কারনেই আজ ফেসবুকে প্রতিষ্ঠিত হয়েছে গ্রুপটি। এই গ্রুপের ব্যক্তিদের একটাই উদ্দেশ্য, বাস সংক্রান্ত
সকল তথ্য সাধারন জনগনের কাছে পৌঁছে দেওয়া। এজন্য তারা কোন পয়সা নেয় না কোথা থেকে। সম্পূর্ণ বিনাম‍ূল্যে অক্লান্ত পরিশ্রমী মানুষগুলোর অবদান সত্যিই অতুলনীয়। এছাড়াও ময়মনসিংহ কোথায় কোথায় দর্শনীয় স্থান, কিভাবে কোন পথে যেতে হবে, কতক্ষন সময়
লাগবে, বাস ভাড়া কত এবং কোন কোন বাস আরামদায়ক হবে তাদের এই গ্রুপের সদস্যদেরকাছেই জানতে পারবেন। তাছাড়া তারা বাস মালিক থেকে শুরু করে করে ড্রাইভার,পরিবহণের সকল শ্রেণির শ্রমিক এবং গ্রুপের সকল সদস্যদের সাথে সু-সম্পর্ক বজায় রাখে।
গ্রুপের অন্যতম কাজগুলোর মধ্যে রয়েছে ট্যুর রিভিও ,ওয়ার্কশপ ভিজিটিং, কালার আইডিয়া এবং ইন্টেরিয়র ডিজাইন। যাত্রীসেবার দিকে লক্ষ্য রেখে বাস কর্তৃপক্ষ গ্রুপের সদস্যদের সাথে কথা বলে গাড়ির রং নির্বাচন, আরামদায়ক সিট ব্যবহার করছে তাদের গাড়িগুলোতে।
চাইলে যে কেউ তাদের গ্রুপে জয়েন করতে পারেন। তাদের গ্রুপ লিংক – www.facebook.com/groups/1208499185892361

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ শুরু ॥ মুক্তিযোদ্ধা… পরবর্তী সংবাদ শেরপুরে বোরো চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করলেন হুইপ…

সর্বশেষ - এক্সক্লুসিভ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads