
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন হয়েছে। ১৫ মে সোমবার সকালে পৌর শহরের তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ওই টুর্ণামেন্টের উদ্বোধন করেন পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক।
জানা যায়, টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র সুরঞ্জিত সরকার বাবলু, কাউন্সিলর জহুরুল হক, সুরুজ্জামান, নুপুর অধিকারী, আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক হায়দার আলী, মকবুল হোসেন, বজলুর রহমানসহ সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। উদ্বোধনী খেলায় ছেলেদের দল তারাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে চারু সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
উল্লেখ্য, নালিতাবাড়ী পৌরসভা পর্যায়ের ৮টি বিদ্যালয়ের ১৬টি দল টুর্ণামেন্টে অংশগ্রহণ করছে। মেয়েদের ৮টি ও ছেলেদের ৮টি দল খেলবে।

























