ads

শনিবার , ১৩ মে ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ শুরু ॥ মুক্তিযোদ্ধা ও মোহাম্মদ আলী স্পোর্টিং জয়ী

খবর টি পড়েছেন : ২৪২
শেরপুরে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ শুরু ॥ মুক্তিযোদ্ধা ও মোহাম্মদ আলী স্পোর্টিং জয়ী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ ১৩ মে শনিবার শুরু হয়েছে। উদ্বোধনী দিনের দু’টি খেলায় মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র ও মোহাম্মদ আলী স্পোটিং ক্লাব নিজ নিজ খেলায় জয়লাভ করেছে। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ক্রিকেট উপ-পরিষদের ব্যবস্থাপনায় স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এবারের লীগের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম জিয়াউল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজিমুল হক নাজিম, অতিরিক্ত সাধারন সম্পাদক মানিক দত্ত, কোষাধ্যক্ষ খোরশেদ আলম প্রমুখ। এবারের দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগে জেলা ক্রীড়া সংস্থার তালিকাভুক্ত ১৭টি ক্লাব দল ৪টি গ্রুপে রাউন্ড রবীন লীগ ভিত্তিতে অংশগ্রহণ করছে। গ্রুপের শীর্ষ দলগুলো পরে সেমিফাইনাল ও ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে। চ্যাম্পিয়ন ও রানার আপ দল প্রথম বিভাগে উন্নীত হবে বলে জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজিমুল হক নাজিম জানিয়েছেন।
উদ্বোধনী দিনের প্রথম খেলায় টস জিতে মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্র টস জিতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৫৬ রান করে। জবাবে কুসুমকলি ক্লাব ১৯ দশমিক ৫ ওভারে ৫২ রানে অলআউট হলে ৪ রানের জয় পায় মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্র। অপর খেলায় টস জিতে প্রথমে ব্যাটিং করে চলন্তিকা ক্রীড়া ও যুব সংসদ নির্ধারিত ২৫ ওভারের খেলায় ২০ দশমিক ১ ওভারে ৫৪ রানে অলআউট হয়। জবাবে মোহাম্মদ আলী স্পোর্টিং ক্লাব ১৬ দশমিক ১ ওভারে ৫ উইকেটে ৫৫ রান তুলে জয়লাভ করে।

Shamol Bangla Ads

সংক্ষিপ্ত স্কোর : মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র-৫৬/৭, ২০ ওভার (তাপস ১৬, পল্লব ১১, বিপুল ১০, অতি: ৮, মাসুদ ৩/১০)। কুসুমকলি ক্লাব-৫২/১০, ১৯.৫ ওভার (শফিকুল ২৪, অতি: ৯, পল্লব ২/১০, স্বাধীন ২/১৩)। মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র ৪ রানে জয়ী।
চলন্তিকা ক্রীড়া ও যুব সংসদ-৫৪/১০, ২০.১ ওভার (হুমায়ুন ১৫, অতি: ১৫, সোহান ৪/১৩)। মোহাম্মদ আলী স্পোর্টিং ক্লাব-৫৫/৫, ১৬.১ ওভার (হিরা ২১, অতি: ১৭, অন্তর ৩/১০)। মোহাম্মদ আলী স্পোর্টিং ক্লাব ৫ উইকেটে জয়ী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নেতৃত্বে প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা নয় ॥ শেরপুরে আ’লীগের… পরবর্তী সংবাদ শেরপুরে বিপ্লবী রবি নিয়োগীর ১৬তম প্রয়াণ দিবস পালিত

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads
Shamol Bangla Ads