স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহানায়ক ও আন্দামান ফেরত বিপ্লবী রবি নিয়োগীর ১৬তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে এক আলোচনা ও গণসংগীত অনুষ্ঠান হয়েছে। ১১ মে বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের নিউমার্কেটস্থ বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষে জেলা উদীচীর সভাপতি প্রভাষক তপন সারোয়ারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন শেরপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া, শেরপুর কবি সংঘ’র সভাপতি তালাত মাহমুদ, জেলা সিপিবি’র সভাপতি প্রভাষক মাসুম ইবনে শফিক, সাধারণ সম্পাদক আবু আহমেদ বাবুল, সদর উপজেলা সিপিবি’র সভাপতি সোলায়মান আহমেদ, জনউদ্যোগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, জেলা মহিলা পরিষদের সহ-সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা যুথি, সাংগঠনিক সম্পাদক আইরিন পারভীন, উদীচী জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আবু হান্নান, আবৃত্তিকার শ্যামলী মালাকার, শিল্পী আস সাদী, প্রবীণ বিড়ি শ্রমিক নেতা সেলিম মিয়া, শ্রমিক নেতা এরশাদ হোসেন, রবি নিয়োগীর ভক্ত শামসউদ্দিন প্রমুখ।
আলোচকবৃন্দ বিপ্লবী রবি নিয়োগীর রাজনৈতিক আদর্শ, আন্দামানে দ্বীপান্তর, দীর্ঘ ৩৪ বছরের কারাবাস, নানা ঘাত-প্রতিঘাত ও ত্যাগ-তিতিক্ষা এবং তাঁর সংগ্রামী জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে গণ-সংগীত পরিবেশন করেন তপন সারোয়ার, বিশাল, নাইম ও শ্যামলী মালাকার।




















