ads

বৃহস্পতিবার , ৪ মে ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে শেরপুরে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

খবর টি পড়েছেন : ১৭৬
২ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে শেরপুরে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ২ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শেরপুরেও মানববন্ধন ও স্মারকলিপি পেশ কর্মসূচী পালন করেছে জেলা প্রাথমিক শিক্ষক সমিতি। ৪ মে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখে আয়োজিত মানববন্ধন শেষে সমিতির নেতৃবৃন্দ জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন। ওইসময় প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেলালুজ্জামান উপস্থিত ছিলেন। অন্যদিকে জেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মধ্যে সভাপতি নুরুন্নাহার খানম, সাধারণ সম্পাদক আমানুল্লাহ হেলাল, গোলাম রব্বানী, শাহাদাত হোসেন আরজু, ইব্রাহিম খলিল, তাসলিমা জেরীন চৌধুরী, মমতাজ বেগমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বন্ধ থাকা সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক থেকে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা পদে পদোন্নতিসহ শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষকের এক ধাপ নিচে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ ও প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির পদমর্যাদায় ১০ম গ্রেডসহ ক্রসপন্ডিং স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে আন্দোলন করছে প্রাথমিক শিক্ষক সমিতি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে গ্রাম ডাক্তার রিফ্রেসার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন পরবর্তী সংবাদ নকলায় শিলা বৃষ্টিতে পাকা বোরো ফসল ক্ষতিগ্রস্ত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads