নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলা উপজেলায় শিলা বৃষ্টিতে পাকা বোরো ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ৪ মে বৃহস্পতিবার মধ্য রাতে উপজেলার প্রায় সকল স্থানে শিলা বৃষ্টি হয়।

কৃষি সম্প্রসারণ বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত ১১ টার দিকে নকলা উপজেলার সদর, বানেশ্বরদী, গণপদ্দি, চন্দ্রকোনা, গৌড়দ্বার ও উরফা ইউনিয়নসহ পৌর এলাকায় শিলা বৃষ্টি হয়। প্রায় ৬-৭ মিনিটি স্থায়ী এ বৃষ্টিতে প্রায় আড়াই শ হেক্টর জমির পাকা বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবীর বলেন, চলতি বোরো মৌসুমে উপজেলায় ১২ হাজার ৭৫০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছিল। বর্তমানে ছয় হাজার হেক্টর জমির ফসল মাঠে আছে। এর মধ্যে গত শুক্রবার রাতের শিলা বৃষ্টিতে প্রায় আড়াই শ হেক্টর জমির পাকা বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।

























