
স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ২১ দিনব্যাপী গ্রাম ডাক্তার রিফ্রেসার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। ৪ মে বৃহস্পতিবার দুপুরে সিভিল সার্জন অফিসের হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন সিভিল সার্জেন ডাঃ আনোয়ার হোসেন।
শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সেলিম মিঞার সভাপতিত্বে কর্মশালায় বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি আব্দুস সাত্তার প্রধান আলোচক ও যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম মাহমুদ রিয়াজ আলোচক হিসেবে অংশ নেন। ময়মনসিংহ বিভাগের প্রশিক্ষণ বাস্তবায়নকারী আমিনুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ নিলাদ্রী হোড়, ডাঃ নাহিদ কামাল প্রমুখ।

























