ads

বৃহস্পতিবার , ৪ মে ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যুবরাই জাতির প্রধান কর্মশক্তি ॥ শেরপুরে যুব ও ক্রীড়া সচিব

খবর টি পড়েছেন : ১৪১
যুবরাই জাতির প্রধান কর্মশক্তি ॥ শেরপুরে যুব ও ক্রীড়া সচিব
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জঙ্গিবাদ ও মাদকবিরোধী সচেতনতামূলক এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৪ মে বৃহস্পতিবার দুপুরে ভাতশালা যুবপ্রশিক্ষণ কেন্দ্রে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত ওই যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া সচিব মোঃ আসাদুল ইসলাম। ওই সময় তিনি বলেন, যুবরাই আমাদের জাতির প্রধান কর্মশক্তি। এ যুবশক্তি প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মে নিয়োজিত হয়ে মানবসম্পদে পরিণত হচ্ছে। জঙ্গিবাদ ও মাদকাশক্তি প্রতিরোধে যুব প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে।
জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম সরকার, উপ-পরিচালক হারুন অর-রশিদ, হামিদুর রহমান, ইমাম মাও. আব্দুল হালিম প্রমুখ। অনুষ্ঠানে দেড় শতাধিক যুব ও যুব মহিলা অংশগ্রহণ করেন। ওইসময় এক মাস মেয়াদী মৎস্য চাষ প্রশিক্ষণ উদ্বোধন ও প্রশিক্ষিত ৬ জন যুব আত্মকর্মীর মাঝে ৩ লাখ টাকা ঋণের চেক বিতরণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে কথা বলল শেরপুরের ৫… পরবর্তী সংবাদ শেরপুরে গ্রাম ডাক্তার রিফ্রেসার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads