ads

রবিবার , ৩০ এপ্রিল ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে খাল-বিল, নদী-নালা, উন্মুক্ত জলাশয় সংস্কার ও সংরক্ষণে গোলটেবিল বৈঠক

খবর টি পড়েছেন : ১৬৩
শেরপুরে খাল-বিল, নদী-নালা, উন্মুক্ত জলাশয় সংস্কার ও সংরক্ষণে গোলটেবিল বৈঠক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ ‘আমাদের প্রাকৃতিক পরিবেশ আজ আর নেই ভাল নেই। অসময়ে হচ্ছে বন্যা, খরতাপে পুড়ছে জনপদ, কোথাওবা সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। নেমে আসছে নানা প্রাকৃতিক দুর্যোগ, পাল্টে যাচ্ছে ফসলের মৌসুম। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এবং দূষণ আর দখলে বিপর্যস্ত খাল-বিল, নদী-নালা, উন্মুক্ত জলাশয়। এতে বিপর্যয় ঘটছে প্রাকৃতিক পরিবেশের। পরিবেশের ভারসাম্য রক্ষার স্বার্থে খাল-বিল, নদী-নালা উন্মুক্ত জলাশয়গুলো সংস্কার ও সংরক্ষণ জরুরি হয়ে পড়েছে।’ শেরপুরে খাল-বিল, নদী-নালা, উন্মুক্ত জলাশয় সংস্কার ও সংরক্ষণ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে অংশগ্রহণকারীরা এমন দাবি জানিয়েছেন। ৩০ এপ্রিল রবিবার দুপুরে শহরের নিউমার্কেট আইডিইবি হলরুমে নাগরিক সংগঠন জনউদ্যোগ ওই গোলটেবিলের আয়োজন করে।
গোলটেবিল বৈঠকের আলোচনায় উঠে আসে, শেরপুর জেলায় খাল রয়েছে ২০টি, বিল ৫৬টি। তার মধ্যে যে সকল বিল সরকারিভাবে লীজ দেওয়া হয়েছে তা বাদে বাকি বিলগুলোর অস্তিত্ব এখন না থাকার পথে। ভূয়া কাজগপত্র তৈরি করে অথবা অবৈধ স্থাপনা তৈরি করে সরকারি খাস জমি দখল করা হয়েছে। জেলার প্রাকৃতিক জলাশয়গুলো দখল হয়ে যাচ্ছে। ফলে প্রাণের স্বাভাবিক গতি বাঁধাপ্রাপ্ত হয়ে জলাবদ্ধতা সৃষ্টি করছে। এতে কৃষিনির্ভর শেরপুর জেলার কৃষি অর্থনীতির ব্যাপক ক্ষতিসাধন হচ্ছে। সাম্প্রতিক ভারী বর্ষণে ওইসব বিল ও এর আশপাশের অধিকাংশ জমির বোরো ধান নষ্ট হয়ে গেছে। প্রাকৃতিক ওইসব জলাশয় না থাকায় বা ভরাট হওয়ার কারনে পানির স্তর অতি দ্রুত নিম্নগামী হচ্ছে। শেরপুর জেলার ভূ-প্রাকৃতিক পরিবেশ রক্ষার জন্য এখনই কার্যকর পদক্ষেপ গ্রহন করা জরুরি।
গোলটেবিল বৈঠকে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম আরা শামীমা প্রধান অতিথি ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুস সালাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অন্যান্যের মাঝে প্রেসক্লাব সাধারন সম্পাদক সাবিহা জামান শাপলা, সদর কমিউনিস্ট পার্টির সভাপতি সোলায়মান আহমেদ, আদিবাসী নেতা সুমন্ত বর্মন, সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু, এনজিও সংগঠক নূর মোহাম্মদ, মহিলা পরিষদ নেত্রী আইরীন পারভীন, আঞ্জুমান আরা যুথী, জনউদ্যোগ সংগঠক শামীম আহমেদ, সোহেল রানা, লক্ষ্মণ চন্দ্র বর্মন, সাদ্দাম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, নারীনেত্রী, মানবাধিকার কর্মী, রাজনীতিক ও ভুক্তভোগী লোকজন অংশগ্রহণ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে জলবায়ু তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবিতে মানববন্ধন পরবর্তী সংবাদ শেরপুরে রবিদাস সম্প্রদায়ের জাতীয় সম্মেলনে পংকজ ভট্টাচার্য ॥…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads