ads

রবিবার , ৩০ এপ্রিল ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে জলবায়ু তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবিতে মানববন্ধন

খবর টি পড়েছেন : ১৮০
নালিতাবাড়ীতে জলবায়ু তহবিলের স্বচ্ছতা ও জবাবদিহিতার দাবিতে মানববন্ধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে ‘জলবায়ু তহবিলে এবং প্রকল্পে চাই স্বচ্ছতা, জবাবদিহিতা এবং শুদ্ধাচার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি)’র উদ্যোগে ৩০ এপ্রিল রবিবার সকালে উপজেলা পরিষদের মূল ফটকের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সনাক সভাপতি জোবায়দা খাতুনের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সনাকের জলবায়ু অর্থায়নে সুশাসন বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক মো: মোজাম্মেল হক, সনাকের সহ-সভাপতি এনএম সাদরুল আহ্সান, টিআইবির এরিয়া ম্যানেজার আতিকুর রহমান সুমন প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বিশে^র প্রধান কার্বন নিঃসরণকারী দেশ হিসেবে ‘প্যারিস চুক্তি’ বাস্তবায়নে সকল শিল্পোন্নত দেশের অঙ্গীকার অব্যাহত রাখতে হবে। প্যারিস চুক্তি অনুযায়ী সবুজ জলবায়ু তহবিলে শিল্পোন্নত দেশসমূহের অর্থায়নের প্রতিশ্রুতির আইনী বাধ্যবাধকতা নিশ্চিত করতে হবে। প্যারিস চুক্তিতে প্রস্তাবিত স্বচ্ছতা কাঠামোতে শিল্পোন্নত দেশ কর্তৃক গৃহিতব্য জলবায়ু পরিবর্তন মোকাবেলা সংক্রান্ত কার্যক্রমে বিশেষ করে জলবায়ু অর্থায়নে স্বপ্রণোদিত তথ্যের উন্মুক্ততা, জবাবদিহিতা, নাগরিক অংশগ্রহণ এবং শুদ্ধাচার চর্চা নিশ্চিত করার অনুরোধ করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীর গড়জরিপা ইউপির ১ কোটি ২০ লাখ টাকার… পরবর্তী সংবাদ শেরপুরে খাল-বিল, নদী-নালা, উন্মুক্ত জলাশয় সংস্কার ও সংরক্ষণে…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads