ads

রবিবার , ৩০ এপ্রিল ২০১৭ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে রবিদাস সম্প্রদায়ের জাতীয় সম্মেলনে পংকজ ভট্টাচার্য ॥ মৌলবাদ ও সাম্প্রদায়িকতা দেশের সবচেয়ে বড় শত্রু

খবর টি পড়েছেন : ১৬৭
শেরপুরে রবিদাস সম্প্রদায়ের জাতীয় সম্মেলনে পংকজ ভট্টাচার্য ॥ মৌলবাদ ও সাম্প্রদায়িকতা দেশের সবচেয়ে বড় শত্রু
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার॥ ঐক্য ন্যাপের সভাপতি প্রবীন জননেতা পংকজ ভট্টাচার্য বলেছেন, মৌলবাদ ও সাম্প্রদায়িকতা দেশের, মানুষের ও মানবতার সবচেয়ে বড় শত্রু। তিনি বলেন, দেশে বিশাল দলিত গোষ্ঠী আছে, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে। এছাড়াও রবিদাস সহ যে জাতিগোষ্ঠীগুলো সমতলে আছে, পাহাড়ে আছে, এরা যদি প্রান্তিক অবস্থায় থাকে, গণতন্ত্র প্রান্তিক অবস্থায় চলে যাবে। এরা যদি অনুন্নত থাকে তাহলে গণতন্ত্র অনুন্নত হবে। দেশটা একটা বাগান, সে বাগানে এক রকমের ফুল থাকবে, যে সমস্ত লোক এমন বায়না ধরে কিংবা যুক্তি দেয় যে অন্য ফুল থাকবে না, সুবাসিত ফুলগুলো থাকবে না। গন্ধহীন একরকমের ফুলগুলি থাকবে। তাঁরা দেশটাকে পঙ্গু করতে চায়। গণতন্ত্র অসমান থাকলে, নিচের যারা আছে তাদের যদি সমান করা না যায় সেটি অর্থহীন গণতন্ত্র, অসমান গণতন্ত্র । আমরা পঙ্গু গণতন্ত্র চাইনা, পরিপূর্ণ গনতন্ত্র চাই। ওই সময় তিনি রবিদাস সম্প্রদায়ের সাংবিধানিক স্বীকৃতির দাবী জানিয়ে তাদের স্কলারশিপ, শিক্ষা, চাকুরি ক্ষেত্রে কোটা ও শিক্ষাবৃত্তি দেওয়ার জন্য সরকারের কাছে আহবান জানান। ৩০ এপ্রিল রবিবার বিকেলে শেরপুর কেন্দ্রিয় শহীদ মিনার চত্ত্বরে রবিদাস সম্প্রদায়ের ১ম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পংকজ ভট্টাচার্য ওইসব কথা বলেন।
আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক শিপন রবিদাসের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারী নেতা রাজিয়া সামাদ ডালিয়া, অধ্যাপক শিব শংকর কারুয়া। এর আগে দুপুরে জাতীয় পতাকা উত্তোলন করে বাজিতখিলা ইউনিয়নে সম্মেলনের উদ্বোধন করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আমির আলী সরকার। আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান, সম্মেলনে দেশের ২৬ জেলা থেকে প্রায় ৫ শতাধিক রবিদাস সম্প্রদায়ের তৃণমূল নেতৃবৃন্দ অংশ নিয়েছেন।
দিনব্যাপী সম্মেলনের অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিলো কেক কাটা, বিশিষ্টজনদের সম্মাননা স্মারক প্রদান, টক-শো, ক্যুইজ, উন্মুক্ত ভজন ও গীত প্রতিযোগিতা, স্মৃতিচারণ, নাটক ও ধর্মীয় আলোচনা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে খাল-বিল, নদী-নালা, উন্মুক্ত জলাশয় সংস্কার ও সংরক্ষণে… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে ৪ ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads