শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। ২৯ এপ্রিল শনিবার দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আগামী অর্থ বছরের ১ কোটি ২০ লক্ষ ৬৪ হাজার ৭শ ৫৪ টাকার বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
ঘোষিত বাজেটের মধ্যে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৬ লক্ষ ৯৩ হাজার ৮শ ৫০ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৬ লক্ষ ৯৩ হাজার ৮শ ৫০ টাকা। উন্নয়ন হিসাবে আয় ধরা হয়েছে ১ কোটি ১৩ লক্ষ ৭০ হাজার ৯শ ৪ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১ কোটি ১৩ লক্ষ ৭০ হাজার ৯শ ৪ টাকা।
উন্মুক্ত বাজেট ঘোষণা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন। এতে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল কাদির, ইউনিয়ন যুবলীগ সভাপতি শহিদুর রহমান বাদশা, গোপালখিলা উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সভাপতি এম. এ জলিল, ক্রীড়া সংগঠক মো. মজিবর রহমান, বালিয়াচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মনিরুজ্জামান প্রমুখ।
























